পবিত্র ঈদ-উল-ফিতরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করা শিক্ষার্থীদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন। ক্যাম্পাসে অবস্থান করা সকল শিক্ষার্থীর জন্য এ আয়োজন করা হবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান। বর্তমানে হাবিপ্রবিতে নেপাল, ভুটান, নাইজেরিয়া, সোমালিয়া, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রায় শতাধিক বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। তাদের অনেকেই ক্যাম্পাসে ঈদ উদযাপন করবেন। পাশাপাশি দেশের শিক্ষার্থীদের মধ্যেও অনেকেই বিভিন্ন কারণে আবাসিক হলেই ঈদ উদযাপন করবেন। শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এ আয়োজন করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। তিনি বলেন, ক্যাম্পাসে অবস্থান করা শিক্ষার্থীদের জন্য বিশেষ আয়োজন করা হবে। বিভিন্ন আবাসিক হলে কতজন করে শিক্ষার্থী অবস্থান করবে আমরা সেই তথ্য সংগ্রহ করছি। এর ভিত্তিতেই তাদের জন্য আয়োজন করা হবে। এর পাশাপাশি বহিরাগত কেউ যেনো এ আয়োজনে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে এ বিষয়ে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোহনগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
মোহনগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নেত্রকোনার মোহনগঞ্জে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে আওয়াল হোসেন (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (০৬ অক্টোবর) বিকালে উপজেলার জয়পুর Read more

রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধ
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধ

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট Read more

বিশেষ বিমানে করে দুই শতাধিক বাংলাদেশিকে বিএসএফের কাছে হস্তান্তর
বিশেষ বিমানে করে দুই শতাধিক বাংলাদেশিকে বিএসএফের কাছে হস্তান্তর

এবার দুই শতাধিক বাংলাদেশি নাগরিকের একটি বড় দলকে ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) বিশেষ উড়োজাহাজে করে বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোতে পাঠানো হয়েছে। Read more

ঈদযাত্রা: ২ জুনের ট্রেনের টিকিট বিক্রি আজ
ঈদযাত্রা: ২ জুনের ট্রেনের টিকিট বিক্রি আজ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যেসব যাত্রী আগামী ২ জুন ভ্রমণ করতে চান Read more

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক খানাখন্দে ভরা, দুর্ভোগে ১০ লাখ মানুষ
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক খানাখন্দে ভরা, দুর্ভোগে ১০ লাখ মানুষ

পটুয়াখালী-কুয়াকাটা ৭১ কিলোমিটার দীর্ঘ মহাসড়কটি এখন খানাখন্দে ভরে গেছে। গত দেড় মাসের টানা বর্ষণে সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন