টাঙ্গাইলের মির্জাপুরে নলকুপ ও পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকার মাছ মারার অভিযোগ উঠেছে। হঠাৎ করেই বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠায় বিষয় প্রয়োগে মাছ মেরে ফেলার অভিযোগ করেছেন ভুক্তভোগী মৎস্য চাষি শ্যামল চন্দ্র পাল।বুধবার (১৮ মার্চ) সকালে মির্জাপুর পৌরসভার বাইমহাটি আদালতপাড়া এলাকায় মায়া মৎস্য হ্যাচারি ও ফিসারিজ পুকুরে মাছ মরে ভেসে ওঠে।অভিযোগ সূত্রে জানা যায়, মির্জাপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাইমহাটি আদালতপাড়া মায়া মৎস্য হ্যাচারি ও ফিসারিজ পুকুরের সিলভারকার্প, কাতলা, রুই, সরপুটিসহ প্রায় ১০ প্রজাতির বিভিন্ন মাছ মরে ভেসে ওঠে। এক পর্যায়ে পুকুরের সমস্ত মাছ মৃত অবস্থায় পানির উপরে ভেসে ওঠে। ওই হ্যাচারির সাবেক কর্মচারি বাইমহাটি গ্রামের সবোধ মল্লিকের ছেলে আশীষ কুমার মল্লিককে ৬ বছর পূর্বে চুরির দায়ে চাকরিচ্যুত করা হয়। সেই ঘটনার জেরে মঙ্গলবার ১৮ মার্চ রাত ১১ টা ৯ মিনিটের সময় আশীষ হ্যাচারিতে প্রবেশ করে নলকুপের মুখে ও পুকুরে বিষ প্রয়োগ করে। তার পর থেকেই মাছ মরা শুরু করে। এতে প্রায় ১০ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে। হ্যাচারির সিসি ক্যামেরায় একজনকে রাতে প্রবেশ করতে দেখা যায়। তিনি তার কাছে থাকা একটি ব্যাগ থেকে কিছু একটা বেরও করেন। হ্যাচারির সাবেক কর্মচারি আশীষ বলে দাবি করে তার বিরুদ্ধে মির্জাপুর থানায় অভিযোগ দিয়েছেন হ্যাচারি মালিক শ্যামল চন্দ্র পাল।তবে মুঠোফোনে অভিযোগ অস্বীকার করেন আশীষ কুমার মল্লিক। রাতের ওই সময় বাসা থেকে বের হলেও হ্যাচারিতে যাননি বলে দাবি করেন।মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ প্রয়োজনীয় তৎপরতা ও তদন্ত চালিয়ে যাচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের জন্য আকাশসীমা নিষিদ্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান
ভারতের জন্য আকাশসীমা নিষিদ্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান

ভারতীয় সব ধরনের বিমান ও সামরিক উড়োজাহাজের জন্য পাকিস্তান তার আকাশসীমা ব্যবহার নিষিদ্ধের মেয়াদ আবারও এক মাস বাড়িয়েছে। শুক্রবার পাকিস্তান Read more

তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় দ্বিমত নেই: আলী রীয়াজ
তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় দ্বিমত নেই: আলী রীয়াজ

সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছে সেনা সদর। সোমবার (২৬ মে) দুপুরে সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ Read more

ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ
ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢামেকের ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে।  বিস্তারিত আসছে......এফএস

কুবি শিক্ষার্থীদের জন্য তিনটি বাস উপহার দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
কুবি শিক্ষার্থীদের জন্য তিনটি বাস উপহার দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের চলাচলের দুর্ভোগ লাঘবে তিনটি বাস উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং ক্রীড়া Read more

শতবর্ষের সম্প্রীতি পুড়েছিল এক রাতে, বিচার মেলেনি ১৩ বছরেও
শতবর্ষের সম্প্রীতি পুড়েছিল এক রাতে, বিচার মেলেনি ১৩ বছরেও

কক্সবাজারের রামুর সেই রাতটির কথা আজও শিউরে ওঠে মানুষ। ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর, গভীর রাতে হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে- ফেসবুকে Read more

বাংলাদেশ ও মিয়ানমার উভয়ের সম্মতি চায় জাতিসংঘ
বাংলাদেশ ও মিয়ানমার উভয়ের সম্মতি চায় জাতিসংঘ

মানবিক করিডোর করে মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ হয়ে মানবিক সহায়তা পৌঁছাতে গেলে জাতিসংঘকে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের অনুমতির প্রয়োজন। এটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন