বাংলাদেশের ভবিষ্যৎ দেশটির জনগণ নির্ধারণ করবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। স্থানীয় সময় মঙ্গলবার (১৫ এপ্রিল) নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নকারীর প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস।মুখপাত্র বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছি। প্রতিটি দেশের নাগরিকদেরই উগ্রবাদ ও সহিংসতা মোকাবিলা করতে হবে।তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন বাংলাদেশিরাই। প্রশ্নকারীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনি যা বর্ণনা করছেন তাদেরও এসবের মুখোমুখি হতে হচ্ছে। আমরা প্রতিবেদনগুলোও দেখেছি। আমি এগুলোকে তুচ্ছ করতে চাই না। তবে এগুলো সত্য। কিন্তু এগুলোর মোকাবিলায় জনগণের ভূমিকা গুরুত্বপূর্ণ। জনগণের কর্মকাণ্ডই ঠিক করবে তারা কোন পথে এগোবে।তিনি আরও বলেন, গত ২০-২৫ বছরে আমরা দেখেছি, কীভাবে ভুল সিদ্ধান্ত একটি জাতিকে ধ্বংস করতে পারে। তাই জনগণের বেছে নেওয়া পথই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।এ সময় বাংলাদেশের আদালত কর্তৃক ব্রিটিশ লেবার পার্টির সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রসঙ্গটিও ব্রিফিংয়ে উঠে আসে। ব্রুস এ বিষয়ে মন্তব্য এড়িয়ে গিয়ে বলেন, এটি বাংলাদেশের আইনি প্রক্রিয়া। অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ এবং আলোচনা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আন্দোলনরত শিক্ষকদের ফোন করে যে কথা বললেন হাসনাত
আন্দোলনরত শিক্ষকদের ফোন করে যে কথা বললেন হাসনাত

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর Read more

মৃত্যুর সংবাদে যে দোয়াটি পড়বেন
মৃত্যুর সংবাদে যে দোয়াটি পড়বেন

মানুষের জন্ম যেমন সুনিশ্চিত, মৃত্যুও তেমনই এক অবধারিত সত্য। পবিত্র কোরআনে মহান আল্লাহ ঘোষণা করেছেন, ‘কুল্লু নাফসিন জাইকাতুল মাউত’ অর্থাৎ Read more

শেবাচিম হাসপাতালের অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন
শেবাচিম হাসপাতালের অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন

বরিশালের সাধারণ ছাত্র জনতার ব্যানারে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্বাস্থ্য খাতের অনিয়ম, হয়রানি, অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত Read more

ডিএমপির পল্লবীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার
ডিএমপির পল্লবীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার

ডিএমপির মিরপুর বিভাগের পল্লবীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার Read more

সরকারি পাঠ্যবই পাচারের চেষ্টা, প্রধান শিক্ষক পলাতক
সরকারি পাঠ্যবই পাচারের চেষ্টা, প্রধান শিক্ষক পলাতক

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়া এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে নতুন বছরের (২০২৫) সরকারি পাঠ্যবই পাচারের সময় একটি Read more

জীবননগরে বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার
জীবননগরে বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ইউএসের তৈরী একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে।  বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন