আসন্ন ঈদকে সামনে রেখে কক্সবাজারের পেকুয়ায় এক হাজার ২০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন কক্সবাজার জেলা ওলামাদলের আহবায়ক আলহাজ্ব আলী হাসান চৌধুরী। খাদ্য সহায়তা হিসেবে পেকুয়া, চকরিয়া ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলার এসকল পরিবারকে ২৫ কেজি চাল বিতরণ করা হয়।বুধবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টায় পেকুয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ চাল বিতরণ করা হয়। আয়োজকরা জানান, নিম্নআয়ের পরিবারগুলোর ঈদকে কিছুটা স্বস্তিদায়ক করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব আলী হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা ফাউন্ডেশনের পরিচালক আব্দুল্লাহ আল মামুন। এছাড়া উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ওলামাদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা ওলামাদলের আহবায়ক আবদুল মালেক জিহাদী, পেকুয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা আবুল বশর, চকরিয়া উপজেলা ওলামাদলের সদস্য সচিব মাওলানা আব্দুস সালাম, চকরিয়া ওলামাদলের যুগ্ম আহবায়ক মাওলানা মিজানুর রহমান, পেকুয়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জাহাঙ্গীর আলম এবং সদস্য সচিব মাওলানা সানা উল্লাহ। প্রধান অতিথি কক্সবাজার জেলা ওলামাদলের আহবায়ক আলহাজ্ব আলী হাসান চৌধুরী বলেন,  সমাজের বিত্তবানদের এগিয়ে আসার মাধ্যমেই দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব। অসহায় পরিবারকে সহায়তা করা হচ্ছে আমাদের সবার কর্তব্য। এবার এক হাজার ২০০ অসহায় পরিবারকে সহায়তা করছি এবং আগামীতে আরো বেশি পরিবারকে সহায়তা করব ইনশাআল্লাহ।  উপকারভোগীদের অনেকেই জানান, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে এই সহায়তা তাদের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে। তারা কক্সবাজার জেলা ওলামাদলের আহবায়ক আলহাজ্ব আলী হাসান চৌধুরীর  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।কক্সবাজার জেলা ওলামাদলের আহবায়ক আলহাজ্ব আলী হাসান চৌধুরীর সাথে কথা বলে জানা যায়, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে, যাতে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো যায়।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘উখিয়া সরকারি মহিলা কলেজ’ নামকরণে গেজেট পাস
‘উখিয়া সরকারি মহিলা কলেজ’ নামকরণে গেজেট পাস

কক্সবাজারের উখিয়ায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের নাম পরিবর্তন করে ‘উখিয়া সরকারি মহিলা কলেজ’ নামকরণ প্রস্তাব পাস হয়েছে। জানা গেছে, Read more

যশোরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য, জিম্মি রোগীর স্বজনরা
যশোরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য, জিম্মি রোগীর স্বজনরা

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সিন্ডিকেট গঠন করে বেসরকারি অ্যাম্বুলেন্সের ব্যবসার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের সমন্বয়ে Read more

ক্লাব ছাড়তে ‘মরিয়া’ ভিনিসিয়ুস, আচরণে ক্ষুব্ধ রিয়াল কর্তৃপক্ষ
ক্লাব ছাড়তে ‘মরিয়া’ ভিনিসিয়ুস, আচরণে ক্ষুব্ধ রিয়াল কর্তৃপক্ষ

এল ক্লাসিকোর উত্তাপ যেন এখনো ঠান্ডা হয়নি। সেই আবহে এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। Read more

এক সপ্তাহে চার খুনের মামলায় জামিন পেলেন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ-তামান্না
এক সপ্তাহে চার খুনের মামলায় জামিন পেলেন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ-তামান্না

চট্টগ্রামের অপরাধ জগতের শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ এবং তাঁর স্ত্রী শারমিন আক্তার তামান্না, এক সপ্তাহের ব্যবধানে Read more

উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় উপজেলা আ.লীগের সভাপতি গ্রেপ্তার
উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় উপজেলা আ.লীগের সভাপতি গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি (৬৫) কে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। জানা যায়, উল্লাপাড়া উপজেলা আওয়ামী Read more

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি, লোকালয় প্লাবিত
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি, লোকালয় প্লাবিত

রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি পেয়েছে,প্লাবিত হয়েছে তীরবর্তী নিন্মাঞ্চল। যার ফলে কাপ্তাই বাঁধের জলকপাট দিয়ে পানি ছাড়ার পরিমাণ বাড়ানো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন