হরমুজ প্রণালির সংকটে তেল রপ্তানি ব্যাহত হওয়ায় বিকল্প পথ হিসেবে তুরস্ক দিয়ে সীমিত পরিসরে তেল রপ্তানি পুনরায় শুরু করেছে ইরাক।আজ বুধবার (১৮ মার্চ) দেশটির কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল তেল জেইহান বন্দরের মাধ্যমে রপ্তানি করা হচ্ছে। এর আগে হরমুজ প্রণালিতে অচলাবস্থার কারণে ইরাকের তেল উৎপাদন ও রপ্তানিতে বড় ধরনের ধাক্কা লাগে। যুদ্ধ শুরুর আগে দেশটি প্রতিদিন প্রায় ৩.৫ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করত, যার বেশিরভাগই দক্ষিণাঞ্চলের বসরা অঞ্চল থেকে হরমুজ প্রণালি হয়ে যেত।রাষ্ট্রায়ত্ত নর্থ অয়েল কোম্পানি জানিয়েছে, কিরকুক অঞ্চলের তেল রপ্তানির জন্য সারলো পাম্পিং স্টেশন চালু করা হয়েছে। এর মাধ্যমে পাইপলাইনে তেল পাঠিয়ে তুরস্কের জেইহান বন্দরে পৌঁছানো হচ্ছে। এই রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু করতে স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয়েছে, কারণ পাইপলাইনটি ওই অঞ্চল দিয়েই গেছে।এদিকে হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন ব্যাহত হচ্ছে।পরিস্থিতি মোকাবিলায় ইরাক ইরানের সঙ্গে যোগাযোগ করছে, যাতে তাদের কিছু তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়া যায়। বিশ্লেষকদের মতে, এই সীমিত রপ্তানি বৈশ্বিক জ্বালানি সংকট পুরোপুরি সমাধান করতে পারবে না, তবে কিছুটা চাপ কমাতে সহায়তা করবে।সূত্র: এএফপি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়ের পথ খুঁজতে হবে: সিমন্স
জয়ের পথ খুঁজতে হবে: সিমন্স

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ। তবে ভালো খেলেও শেষ পর্যন্ত জেতা হয়নি নাজমুল হোসেন শান্তদের। ড্র নিয়েই সন্তুষ্ট Read more

হোমনায় ১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, প্রাইভেট কার জব্দ
হোমনায় ১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, প্রাইভেট কার জব্দ

কুমিল্লার হোমনায় প্রাইভেটকারের ব্যাকডালা থেকে ১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী জুয়েল মিয়া (৩০) কে আটক করেছে থানা পুলিশ। এ সময় Read more

গাজীপুরে হাসনাত আব্দুল্লার গাড়িতে হামলা
গাজীপুরে হাসনাত আব্দুল্লার গাড়িতে হামলা

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৪ মে) সন্ধ্যা সাত টার সময় Read more

জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর তথ্য সাবেক আইজিপির
জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর তথ্য সাবেক আইজিপির

জুলাই আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত রাজনৈতিকভাবে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক Read more

একই দলের হয়ে খেলবেন সাবিক-মাহমুদউল্লাহ
একই দলের হয়ে খেলবেন সাবিক-মাহমুদউল্লাহ

যুক্তরাষ্ট্রের মাইনর টি-টোয়েন্টি লিগ আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাকিব আল হাসানের দলে খেলবেন টাইগার অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। আটলান্টা ফায়ারের হয়ে Read more

দেলদুয়ারে ৭ লাখ টাকার চায়না জাল ধ্বংস
দেলদুয়ারে ৭ লাখ টাকার চায়না জাল ধ্বংস

টাঙ্গাইলের দেলদুয়ারে ৭লাখ টাকা  মূল্যের ২হাজার ৫ শ’ মিটার নিষিদ্ধ চায়না দোয়ারী জাল ধ্বংস করা হয়েছে। শনিবার (২১ জুন) উপজেলার সদর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন