মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে পুলিশ প্রশাসন তাদের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। যানবাহন স্বাভাবিক গতিতে চলছে। এই স্বাভাবিক গতি যেন অব্যাহত থাকে এজন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। আশা করি, ঈদের ছুটিতে সবাই নিরাপদ নির্বিঘ্নে বাড়িতে ফিরতে পারবেন। প্রধানমন্ত্রীর নির্দেশে এ পদক্ষেপগুলো নেওয়া হয়েছে।বুধবার (১৮ মার্চ) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। সবকিছুই উনার নজরে রয়েছে। আশা করি বাংলাদেশের জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছেন, সেই প্রত্যাশা অনুযায়ী আমরা জনগণের সেবক হয়ে কাজ করব। আমরা যতক্ষণ আছি জনগণের সেবা দিয়ে যাব।এ সময় গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান বলেন, সড়ক মহাসড়কের কী অবস্থা এগুলো জানতে প্রধানমন্ত্রীর নির্দেশে সকালবেলায় মন্ত্রী এসেছেন। আমাদের ঘরমুখো মানুষ যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে এটা নিয়ে সরকার কতটুকু সিরিয়াস বোঝা যাচ্ছে। আমরা আশা করব আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদ যাত্রা সুন্দর ও নির্বিঘ্ন হবে।এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মহাসড়কের অবস্থা ২৪ ঘণ্টা মনিটরিং করছেন। ঈদে ঘরমুখো মানুষ যেন নিরাপদ, নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সে বিষয়ে তিনি আমাদের যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশের আলোকেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। মানুষ যেন নিরাপদে বাড়ি ফিরতে পারেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের ওপর আকাশপথে নিষেধাজ্ঞা বাড়াচ্ছে পাকিস্তান
ভারতের ওপর আকাশপথে নিষেধাজ্ঞা বাড়াচ্ছে পাকিস্তান

ভারতের জন্য আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত আরও ১ মাসের জন্য বাড়াতে যাচ্ছে পাকিস্তান।রোববার (১৮ মে) দ্য নিউজের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম Read more

২ ঘন্টায় ৩৫ আপিল আবেদন নিষ্পত্তি
২ ঘন্টায় ৩৫ আপিল আবেদন নিষ্পত্তি

নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত আপিল শুনানির দ্বিতীয় দিনে ৩৫টি আপিল নিষ্পত্তি করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের Read more

চট্টগ্রামের সিইপিজেডে লাগা আগুনের তীব্রতা বাড়ছে
চট্টগ্রামের সিইপিজেডে লাগা আগুনের তীব্রতা বাড়ছে

চট্টগ্রাম নগরীর সিইপিজেড (চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ) এলাকার পোশাক কারখানায় লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের Read more

ঈদে যশোরে বাবা-মেয়ে ও চাচা ভাইপোসহ সড়কে ঝরলো ৫ প্রাণ
ঈদে যশোরে বাবা-মেয়ে ও চাচা ভাইপোসহ সড়কে ঝরলো ৫ প্রাণ

এবারের ঈদ উৎসবে যশোরে সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ে ও চাচা ভাইপোসহ ৫ জনের প্রাণহানী হয়েছে। ইদ পরবর্তী তিন দিনে যশোর Read more

বরিশালে মে দিবসে বাস চাপায় শ্রমিক নেতা নিহত
বরিশালে মে দিবসে বাস চাপায় শ্রমিক নেতা নিহত

বরিশাল-ঢাকা মহাসড়কে বাস চাপায় মোঃ মানিক গাজী (৫৫) নামে এক শ্রমিক দলের নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (০১ মে) দুপুর ২ টার Read more

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সফলতার ধারাবাহিকতা অব্যাহত রেখে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কলম্বোর রেসকোর্স Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন