পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি নিয়ে ব্যাপক সমালোচনা আছে। বাংলাদেশের মানুষের এটা সম্পর্কে কোনো ধারণাই নেই। এটাকে টেনে নিয়ে আসা হচ্ছে। যারা রাজনীতিতে একেবারে এতিম, তারা এই পিআর পদ্ধতি চায় বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুর-১১ নম্বরের প্যারিস রোড বালুর মাঠে বৃক্ষরোপণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।রুহুল কবির রিজভী বলেন, আপনার এলাকায় কোন লোক প্রতিনিধিত্ব করবেন, কোন লোক দিনরাত কাজ করবেন সেটি দেখে আপনি তাকে ভোট দেবেন। কিন্তু পিআর পদ্ধতি হলে আপনার পছন্দের প্রার্থী নয়, বরং আপনার প্রতিনিধি ঠিক করে দেবে দল। এটা কোনো গ্রহণযোগ্য পদ্ধতি নয়। এ দেশের মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে অভ্যস্ত। তারা এই পদ্ধতিতে বিভ্রান্ত হবে।নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা একতরফা নির্বাচন করে মজা পেয়েছিলেন। এখন অনেকে সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। বিল্ডিংই যদি না থাকে তাহলে সংস্কার করবেন কীসের? সংস্কার করবে একটি নির্বাচিত পার্লামেন্ট।রিজভী আরও বলেন, অনেকেই বলে বিএনপির গভর্ন্যান্স মেমোরি (শাসনের স্মৃতি) নেই। ’৭৯ সাল থেকেই আমাদের শাসনের স্মৃতি রয়েছে। বিএনপি তিন-চার বার যোগ্যতার সঙ্গে দেশ শাসন করেছে। আমাদের আইনের শাসন, ন্যায়বিচারের শাসনের স্মৃতি আছে। এই স্মৃতি আছে বলেই, যখনই কোনো স্বৈরশাসক গণতন্ত্র ধ্বংসের পাঁয়তারা করেছে তখনই বিএনপি একমাত্র পতাকাবাহী হিসেবে তার প্রতিবাদে রাজপথে থেকেছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুবিতে ইউট্যাবের নতুন সভাপতি হেলাল, সম্পাদক মাহিন
কুবিতে ইউট্যাবের নতুন সভাপতি হেলাল, সম্পাদক মাহিন

ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের গণিত Read more

টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে অভিনব কৌশল অবলম্বন করে খালি গ্যাস সিলিন্ডারে এলপিজি সরবরাহ ও বিভিন্ন কোম্পানির সিল ব্যবহার এবং নকল কসমেটিকস ও মূল্য Read more

সিন্ধু নদের এক ফোঁটা পানিও পাকিস্তানে যেতে দেবে না ভারত
সিন্ধু নদের এক ফোঁটা পানিও পাকিস্তানে যেতে দেবে না ভারত

পাকিস্তানে সিন্ধু নদের এক ফোঁটা পানিও যেন না যায় সেই ব্যবস্থা নিচ্ছে ভারত। শুক্রবার (২৫ এপ্রিল) মাইক্রো ব্লগিং সাইট এক্সে Read more

সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা
সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ভৌগলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার পাশাপাশি সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধ, মাদক Read more

গৌরনদীতে দ্বিগুণ খেয়া ভাড়া আদায়, যাত্রীদের চরম দুর্ভোগ
গৌরনদীতে দ্বিগুণ খেয়া ভাড়া আদায়, যাত্রীদের চরম দুর্ভোগ

ছোট্ট একটি নদী আছে আমার ছোট্ট গাঁয়ে এই নদীতে যাওয়া আসা খেয়া ঘাটের নায়ে। এই নদীটির আড়িয়াল খার শাখা নদী, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন