লক্ষ্মীপুরের রায়পুরে ঈদ উপলক্ষে নতুন পোশাক কিনে না দেওয়ায় স্বামীর ওপর অভিমান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের হাওলাদার বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।নিহত গৃহবধূ সামিয়া আক্তার (১৮) ওই এলাকার হৃদয় হোসেনের স্ত্রী এবং একই গ্রামের কৃষক মো. সেলিমের মেয়ে।এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, প্রায় এক বছর আগে পারিবারিকভাবে সামিয়া ও হৃদয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকত। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সামিয়া তাঁর স্বামীর কাছে নতুন পোশাকের আবদার করেন। কিন্তু স্বামী পোশাক কিনে দিতে অপারগতা প্রকাশ করায় তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এরই জেরে সোমবার রাতে সবার অলক্ষ্যে সামিয়া নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে আরও ৩ মোসাদ গুপ্তচরের ফাসিঁ কার্যকর
ইরানে আরও ৩ মোসাদ গুপ্তচরের ফাসিঁ কার্যকর

ইরানে আরও ৩ জন মোসাদ গুপ্তচরের ফাসিঁ কার্যকর করা হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে Read more

রাজধানীতে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা
রাজধানীতে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকায় আজ দিনের প্রথমার্ধে আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের Read more

‘সমন্বয়ক’ রিয়াদের তেলেসমাতি, এক বছরেই গ্রামে পাকা বাড়ি
‘সমন্বয়ক’ রিয়াদের তেলেসমাতি, এক বছরেই গ্রামে পাকা বাড়ি

ঢাকার গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার রিয়াদের বাবা রিকশাচালক আবু রায়হান হতদরিদ্র। কোনোরকম টেনেটুনে সংসার চলত। Read more

রাজশাহীতে ট্রাকচাপায় নিহত ৪
রাজশাহীতে ট্রাকচাপায় নিহত ৪

রাজশাহীর পুঠিয়া উপজেলার কলার হাটে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন কলা ব্যবসায়ীকে চাপা দিয়েছে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। এঘটনায় Read more

জনবল নিয়োগ দেবে প্রাইম ব্যাংক
জনবল নিয়োগ দেবে প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক পিএলসিতে ‘ল অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৩ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: প্রাইম Read more

ভারতীয় নাম্বার থেকে হুমকি পেতেন হাদি! যা বললেন ফারুকী
ভারতীয় নাম্বার থেকে হুমকি পেতেন হাদি! যা বললেন ফারুকী

ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। শুক্রবার (১২ ডিসেম্বর) রিকশায় যাওয়ার পথে থামিয়ে তাকে গুলি করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন