পাবনার ঈশ্বরদীতে ঈদের নতুন পোশাক পেয়েছে এক ঝাক পথশিশু ও ছিন্নমূলরা। সবার সঙ্গে তাল মিলিয়ে তারাও ঈদের নতুন পোশাক পরতে পারবে বলে হাস্যজ্জ্বল চেহারায় তাদের দেখা গেছে। মঙ্গলবার(১৭ মার্চ) দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন “মানাব” এর কলেজ শাখার একদল শিক্ষার্থীর উদ্যোগে পথশিশুদের মাঝে এ নতুন পোশাক তুলে দিয়েছেন মানাব পরিচালক মাসুম পারভেজ কল্লোল। “মানবিকতায় সবার পাশে” এমন স্লোগান নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানাব’ ভুমিকা রেখেছেন অনেক মানবিক কাজে। তারই আরেকটি অংশ ছিল ঈদে পথশিশু ও ছিন্নমূলদের মুখে হাসি ফোটানোর চেষ্টা। রমজানের প্রথম থেকেই মানাবের ঈশ্বরদী সরকারি কলেজ শাখার সভাপতি মো. নাইম ও তার সহযোগিরা বিভিন্ন জায়গা থেকে টাকা তুলে ঈদে এসব পথশিশুদের নতুন জামা কিনে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন। তারই ফলশ্রুতিতে আজ প্রায় ২৫-৩০ জন পথশিশুকে মার্কেটে এনে তাদের পছন্দমত নতুন পোশাক কিনে দেওয়া হয়েছে। নতুন পোশাক হাতে পেয়ে তাদের মুখে হাসি ফুটে উঠে। নতুন প্যান্ট আর গেঞ্জি পেয়ে আনন্দ প্রকাশ করে পথশিশু রেদোয়ান বলেন, ঈদে সবার সাথে আমিও নতুন জামা পরে ঘুরবো। খুব আনন্দ লাগছে। আরেক পথশিশু রাবেয়া মহিমা বলেন, প্রতিদিন বাজারে এসে মানুষের কাছে জামা কিনে চাইতাম কিন্তু কেউ দিতনা। আজ বাজারে এসে নিজের পছন্দমত একটা সুন্দর জামা কিনতে পেরেছি। ঈদে নতুন জামা পরতে পারবো বলে খুশি লাগছে।স্বেচ্ছাসেবী সংগঠন “মানাব” এর পরিচালক মাসুম পারভেজ কল্লোল এসব পথশিশু ও ছিন্নমূলদের অধিকার,সুরক্ষা ও স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরে বলেন, ঈদের আনন্দ সবাই যেন ভাগ করে নিতে পারে সে কারনেই এমন উদ্যোগ। যারা মানাবের হয়ে এত সুন্দর একটি মহৎ কাজের উদ্যোগ নিয়েছে তাদের ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে পুরো কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে ঈশ্বরদী বাজারের সম্মানিত ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা ও মানবিকতার কারণে। তাদের এই সহমর্মিতা সত্যিই অনুপ্রেরণাদায়ক।“মানবিকতায় সবার পাশে মানাব” — এই অঙ্গীকার নিয়েই আমাদের এই পথচলা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে কোনো ধর্মীয় বিভেদ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
দেশে কোনো ধর্মীয় বিভেদ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমাদের বাংলাদেশে কোনো ধর্মীয় বিভেদ নেই। সবাই শান্তিপূর্ণ ও সহাবস্থানে Read more

অস্বাভাবিক জোয়ারে ভোলার অর্ধশত গ্রাম প্লাবিত
অস্বাভাবিক জোয়ারে ভোলার অর্ধশত গ্রাম প্লাবিত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ভোলার চরফ্যাশনের ২১ ইউনিয়নের মধ্যে ৫ ইউনিয়নের অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। অস্বাভাবিক জোয়ারে গবাদিপশুসহ দেড় কোটি Read more

মোংলায় বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু
মোংলায় বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু

মোংলায় বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নিজ বাড়ীর পুকুরে মাছ ধরারা সময় বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন Read more

ভারতে পাচারকালে কৈখালী সীমান্ত থেকে নারী-শিশুসহ আটক ১২
ভারতে পাচারকালে কৈখালী সীমান্ত থেকে নারী-শিশুসহ আটক ১২

সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন কৈখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় নারী-শিশুসহ ১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার Read more

ধর্ষণের ঘটনায় আত্মসমালোচনাও দরকার: আজহারী
ধর্ষণের ঘটনায় আত্মসমালোচনাও দরকার: আজহারী

সাম্প্রতিক সময়ে উত্থাপিত ধর্ষণের অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জনপ্রিয় আলেম ও ওয়ায়েজ ড. মিজানুর রহমান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন