মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি আমগাছ থেকে নিলুফা (১২) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত নিলুফা জামালপুর জেলার মেলান্দহ থানার লিটন মিয়ার মেয়ে। তারা দানিয়াপাড়া মারকাজ মসজিদ সংলগ্ন শাহ আলম হাওলাদারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার বাবা পেশায় দিনমজুর।পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিলুফাকে ঘরে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি আমগাছের ডালে ওড়না প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়।সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, ঘটনাটি হত্যা নাকি অন্য কোনো কারণ তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

নির্বাচনের সময়সূচি নিয়ে মুখোমুখি অবস্থানে রাজনৈতিক দলগুলো
নির্বাচনের সময়সূচি নিয়ে মুখোমুখি অবস্থানে রাজনৈতিক দলগুলো

আগামী বছর এপ্রিল মাসের প্রথমার্ধের যেকোনো দিন ত্রয়োদশ জাতীয় সংসদ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল Read more

৩য় দিনে গড়াল এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, আজ শাহবাগ অবরোধ
৩য় দিনে গড়াল এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, আজ শাহবাগ অবরোধ

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি আজ তৃতীয় দিনে গড়িয়েছে। একই দাবিতে আজ Read more

জঙ্গল পেরিয়ে ২০ কিমি পায়ে হেঁটে আসে জঙ্গিরা, দিশা দেখিয়েছে বিশেষ অ্যাপ!
জঙ্গল পেরিয়ে ২০ কিমি পায়ে হেঁটে আসে জঙ্গিরা, দিশা দেখিয়েছে বিশেষ অ্যাপ!

জম্মু-কাশ্মীরের ত্রালের ঘন জঙ্গল পেরিয়ে প্রায় ২০ কিলোমিটার হেঁটে পহেলগাঁও পৌঁছেছিল পাঁচজন জঙ্গির একটি দল। গোপন সূত্রের বরাতে জানা গেছে, Read more

নবীগঞ্জে সিএনজি স্টেশনে ভয়াবহ আগুন, ১২ গাড়ি পুড়ে ছাই
নবীগঞ্জে সিএনজি স্টেশনে ভয়াবহ আগুন, ১২ গাড়ি পুড়ে ছাই

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে অবস্থিত একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন