দক্ষিণ ভারতীয় বড় বাজেটের অ্যাকশন ছবি ‘কেডি: দ্য ডেভিল’–এর নতুন গান ‘সরকে চুনর তেরি সরকে’ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক। গানটিতে পারফর্ম করেছেন অভিনেতা সঞ্জয় দত্ত ও নোরা ফতেহি। তবে মুক্তির পরই অনেক দর্শক গানটির ভাষা ও উপস্থাপনাকে ‘অশালীন’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ বলে সমালোচনা করছেন। গানের সঙ্গে নাচকেও ‘অশালীন’ বলে নিষিদ্ধের দাবি তুলেছেন অনেকে।সম্প্রতি মুক্তি পাওয়া এই গানটিতে ‘পহেলে উঠালে, আন্দার ভো ডালে’- এর মতো চরম আপত্তিকর কথা ব্যবহার করা হয়েছে। গানটি প্রকাশের পরপরই তা ভাইরাল হতেই নেটিজেনদের বড় অংশ লিরিকের ধরনে বিরক্ত। বর্তমান সময়ে এমন নিম্নমানের ও অশ্লীল ভাষার গান কেন তৈরি করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সামাজিক মাধ্যমে গানটি নিষিদ্ধ করারও দাবি তুলেছেন কেউ কেউ।তবে বিতর্ক সত্ত্বেও ‘কেডি: দ্য ডেভিল’ ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ কমেনি। বড় বাজেটের এই অ্যাকশন ছবিতে সঞ্জয় দত্তের পাশাপাশি প্রধান ভূমিকায় রয়েছেন কন্নড় অভিনেতা ধ্রুব সারজা।গানটি নিয়ে এত বিতর্ক হলেও এখনো মুখ খোলেননি নির্মাতারা।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছেলেকে না পেয়ে ব্যবসায়ী বাবাকে গ্রেফতার, প্রতিবাদে গৌরনদীতে দোকান বন্ধ
ছেলেকে না পেয়ে ব্যবসায়ী বাবাকে গ্রেফতার, প্রতিবাদে গৌরনদীতে দোকান বন্ধ

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাদ্দাম বাজার এলাকা থেকে এক ব্যবসায়ীকে গ্রেফতারের প্রতিবাদে বাজারের অন্তত ১৫টি দোকান বন্ধ Read more

৫০০ সাংবাদিককে বরখাস্ত করছেন ট্রাম্প
৫০০ সাংবাদিককে বরখাস্ত করছেন ট্রাম্প

সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার (ভিওএ) প্রায় ৫০০ কর্মীকে চাকরিচ্যুত করার উদ্যোগ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। হোয়াইট হাউস দীর্ঘদিন Read more

বায়তুল মোকাররমে হবে ঈদুল আজহার ৫ জামাত
বায়তুল মোকাররমে হবে ঈদুল আজহার ৫ জামাত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।মঙ্গলবার (০৩ জুন) ইসলামিক ফাউন্ডেশন থেকে Read more

How Casinos Fight Money Laundering to Keep the Game Fair
How Casinos Fight Money Laundering to Keep the Game Fair

How Casinos Fight Money Laundering to Keep the Game Fair Money laundering poses a significant threat to the integrity of Read more

সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় অভিযানে দেশীয় অস্ত্রসহ তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। রবিবার (২৬ অক্টোবর) বিকেলে র‌্যাব-১১’র লেঃ কমান্ডার এ Read more

টেকনাফে নির্যাতিত গৃহবধূর মৃতদেহ উদ্ধার
টেকনাফে নির্যাতিত গৃহবধূর মৃতদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে যৌতুক লোভী স্বামীর বেধড়ক নির্যাতনে শিকার হওয়া এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৪ মে ) সকালের দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন