পবিত্র শবে কদরের সরকারি ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে তিনি সচিবালয়ে যান। মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।জানা গেছে, ছুটির দিন হওয়া সত্ত্বেও মঙ্গলবার দুপুরে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। দুপুর ২টায় সচিবালয়ের ১ নম্বর ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।মন্ত্রিসভার এ বৈঠকের আগে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেন। এ সময় আবর্জনা পরিষ্কারে দেশীয় পদ্ধতিতে আধুনিক ভ্যাকুয়াম তৈরির বিষয়ে আলোচনা হয়।এরপর ‘কৃষক কার্ড’ কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আরও একটি বৈঠক করবেন তিনি।সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরে মন্ত্রিসভার বৈঠকে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন ঈদুল ফিতর উদযাপন সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।উল্লেখ্য, আজ পবিত্র শবে কদরের সরকারি ছুটি। এ ছাড়া আগামীকাল বুধবার (১৮ মার্চ) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।এর ফলে মঙ্গলবার থেকেই মূলত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা সাতদিনের ছুটি শুরু হয়েছে। তবে ছুটির এই আমেজের মধ্যেও দাফতরিক কাজ চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
সিরাজদিখানে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আমির শেখ হত্যা মামলার প্রধান আসামি নান্নু মিয়া (৫৩) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে Read more

নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে জকসু নির্বাচন: জবি উপাচার্য
নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে জকসু নির্বাচন: জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক Read more

জনসমুদ্রে রূপ নিচ্ছে ৩০০ ফিট এলাকা, ‘লিডার আসছে’ স্লোগান মুখে মুখে
জনসমুদ্রে রূপ নিচ্ছে ৩০০ ফিট এলাকা, ‘লিডার আসছে’ স্লোগান মুখে মুখে

টানা ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক Read more

রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’
রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান স্মরণে রাজধানীর হাতিরঝিলে পালিত হয়েছে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় Read more

বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতি নতুন কার্যনির্বাহী ঘোষণা
বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতি নতুন কার্যনির্বাহী ঘোষণা

বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতি (জালটাব) ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহীর কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক Read more

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন