লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে ভাসমান অবস্থায় মানবেতর জীবনযাপন করা জেলে পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রদল। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।সোমবার (১৬ মার্চ) মেঘনা নদীতে বসবাসরত এসব যাযাবর পরিবারের সঙ্গে সময় কাটান সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তাদের দুঃখ-কষ্টের কথা শোনেন এবং খোঁজখবর নেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়।তিনি বলেন, “মেঘনায় ভাসমান এসব মানুষ সমাজের সবচেয়ে অবহেলিত অংশ। তাদের কষ্ট লাঘবে ছাত্রদল সবসময় পাশে থাকতে চায়।”তিনি আরও জানান, ভবিষ্যতে এসব যাযাবর পরিবারের জন্য অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন, শিশুদের শিক্ষা সহায়তা এবং ঈদ উপলক্ষে নতুন পোশাক বিতরণের পরিকল্পনা রয়েছে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আয়নান, উত্তর চরবংশী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক হাবিব খানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নদীতে বসবাস করা এসব পরিবার নানা কষ্টের মধ্যে দিন কাটায়। এমন মানবিক উদ্যোগ তাদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাবিল গ্রেফতার
কালিয়াকৈর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাবিল গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জাথালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজেদুল ইসলাম নাবিলকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ Read more

শাহজাদপুরে আইসক্রিম দিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা 
শাহজাদপুরে আইসক্রিম দিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা 

আইসক্রিম কিনে দিয়ে ৬ বছরের শিশুকে ঘাস খেতে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুর রহমান (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার Read more

সুদানে গণহত্যা বন্ধে জবিতে মানববন্ধন
সুদানে গণহত্যা বন্ধে জবিতে মানববন্ধন

সুদানের পশ্চিম দারফুর অঞ্চলের আল-ফাশের শহরে চলমান গণহত্যা বন্ধ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তি প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) Read more

নওগাঁয় প্রশ্নফাঁস চক্রের সদস্যসহ আটক ৯
নওগাঁয় প্রশ্নফাঁস চক্রের সদস্যসহ আটক ৯

যৌথ বাহিনীর অভিযানে নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুজনসহ ৯ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) Read more

মোবাইলে চার্জ দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
মোবাইলে চার্জ দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু

বান্দরবানের আলীকদম উপজেলায় মোবাইল ফোনে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্টে মুন্নি পাল (৩৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) Read more

সীমান্তে ফের সংঘাত, পাকিস্তানের হামলায় আফগানিস্তানের নিহত ১২
সীমান্তে ফের সংঘাত, পাকিস্তানের হামলায় আফগানিস্তানের নিহত ১২

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে আবারও সংঘাতের ঘটনা ঘটে। এতে পাকিস্তানি বাহিনীর হামলায় ১২ জনেরও বেশি আফগান বেসামরিক নাগরিক নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন