যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বিস্তীর্ণ চর ভরে উঠেছে সবুজ সবজি ক্ষেতে। চর জুড়ে এখন বেগুন, মুলা, পালংশাক, সীম, মিষ্টি কুমড়া, শসা, লাউ, টমেটো, লাল শাক, বরবটি ও শসাসহ নানা ফসলের সমারোহ। সবজি ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছে কৃষকরা। এবছর ব্যাপক বন্যার পরও শীতকালীন আগাম সবজি চাষ করে লাভবান হচ্ছেন চরাঞ্চলের কৃষকরা।সবজি গ্রাম নামে খ্যাত উপজেলার ধুপুলিয়া চর, বাউশা চর উমারপুর ইউনিয়নের বিস্তীর্ণ চরভূমি ভরে উঠেছে সবুজ সবজিতে। মিনিদিয়া চরের কৃষক সামাদ মিয়া, ধুপুলিয়া গ্রামের মকছেদ আলী, সুলতান মিয়া, বাউশা গ্রামের আলিম ও সবুজ বলেন, এবার শীতকালীন সবজির দাম অনেক বেশি। তাই বন্যায় যে পরিমাণ ক্ষতি হয়েছে সবজির দাম বেশি হওয়ায় ক্ষতির পরিমাণ কিছুটা কমানো সম্ভব হবে। এবার ব্যাপক বন্যা হওয়াতে ক্ষেতে পলি মাটি পড়াতে ক্ষেতের উর্বরতা শক্তি বৃদ্ধি পাওয়ায় ফলে সবজি ক্ষেতে সার অনেক কম দিতে হইতেছে এবং সার ছাড়াই সবজির ফলন অনেক ভালো হয়েছে।গত তিন বছরের মতো এবারও অনেকটা আগে ভাগেই শীতকালীন সবজি চাষ শুরু করে চরাঞ্চলের কৃষকরা। বাজারে আগাম জাতের শীতকালীন সবজির ভালো দাম থাকায় সবজি বিক্রি করে লাভের মুখ দেখছেন কৃষকরা। প্রতি বিঘা জমিতে মাত্র ৮-১০ হাজার টাকা খরচ করে লক্ষাধিক টাকার সবজি বিক্রি করছেন চাষিরা।চৌহালী উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মো: জাহিদুর রহমান  বলেন, এবছর উপজেলায় সামান্য বন্যা হওয়ায় কৃষকরা বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে আগাম সবজি চাষ করে ভালো ফলন পেয়েছেন। আর বাজার ভালো থাকায় উৎপাদিত সবজি বিক্রি করে ভালো দাম পাচ্ছে তারা। রোপা আমন 2 হেঃ নিমজ্জিত হয়েছিল তবে তেমন ক্ষতি হয়নি। শাকসবজির সামান্য ক্ষতি হয়েছে। আগাম করে পুশিয়ে নিচ্ছে। লাউ, সিম, বরবটি, কচু, লালশাক, পালংশাক প্রভৃতি।তিনি আরও বলেন, এবার উপজেলা ৭টি ইউনিয়নে প্রায় ৮ হাজার হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে এখন পর্যন্ত আবাদ হয়েছে প্রায় ৫ হাজার হেক্টর। ডিসেম্বরের শুরুতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা অতিক্রম করবে বলে ধারনা এ কৃষিবিদের ৷ তিনি আরও জানান , চরাঞ্চলের সবজি লালশাক ২৬ হেক্টর,মুলা ৫৪, পালংশাক ৩৪, বেগুন ৫৯.৫, মুলাশাক ১১, সীম ৩০, লাউ ৬৩, ধনেপাতা ২১.৫, ফুলকপি ৯, আলু ২৩.৫, বাধাকপি ১, বরবটি ১৪, ক্ষিরা ২, মিষ্টি কুমড়ার।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেরোবির দেয়ালে ‘জয় বাংলা’ লেখা, তদন্ত কমিটি গঠন
বেরোবির দেয়ালে ‘জয় বাংলা’ লেখা, তদন্ত কমিটি গঠন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জুলাই শহিদ দিবসের দিনে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে 'জয় বাংলা' লেখার ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত Read more

মিরপুরে কসমো স্কুলের জেনারেটর রুমে আগুন
মিরপুরে কসমো স্কুলের জেনারেটর রুমে আগুন

রাজধানীর মিরপুর সাড়ে-১১ সিটি ক্লাব মার্কেটের বিপরীতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কসমো স্কুলের নীচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ জুলাই) দুপুর ১টার দিকে Read more

খানসামায় লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
খানসামায় লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

দিনাজপুরের খানসামা উপজেলায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৭ এপ্রিল) সকালে Read more

উইন্ডিজকে হারিয়ে পাকিস্তানের সিরিজ জয়
উইন্ডিজকে হারিয়ে পাকিস্তানের সিরিজ জয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ১৩ রানে জিতেছে পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানের টার্গেট Read more

আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-ইয়াবা-মদসহ গ্রেফতার
আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-ইয়াবা-মদসহ গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে ধরা পড়েছে শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট আখতার হোসেন (৪০)। সে সাবেক আনোয়ারা উপজেলা মহিলা ভাইস Read more

জামালপুরে রেলপথ অবরোধ করে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের বিক্ষোভ
জামালপুরে রেলপথ অবরোধ করে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের বিক্ষোভ

জামালপুরে নবগঠিত শহর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে পদবঞ্চিত নেতারা। এতে ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন