নদীমাতৃক জনপদ পটুয়াখালীর গলাচিপার জেলেদের জন্য নদীতে ইজারা মুক্ত মাছ ধরার ঘোষণা দিলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি বলেছেন, “জাল যার, জলা তার—মাছ ধরতে আর ইজারা দিতে হবে না।”সোমবার (১৬ মার্চ) দুপুরে পটুয়াখালীর গলাচিপা পৌরসভার শান্তিবাগ এলাকায় দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় গলাচিপা খাল ও এর শাখা খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ তারেক হাত্তলাদার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন, গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার মো. সৈয়দউজ্জামান, গলাচিপা থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিয়া, সদস্য সচিব আলতাফ হোসেন খান, গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব জাকির হোসেন মুন্সি, সাবেক ছাত্রনেতা ইখতিয়ার রহমান কবির ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শিপলু খাঁন প্রমুখ। এসময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, অনেক সময় নদীতে জেলেদের মাছ ধরতে গেলে বেড়জালের জন্য ইজারার টাকা দিতে হয়। ভবিষ্যতে এমন ব্যবস্থা করা হবে যাতে জেলেদের আর ইজারা দিতে না হয়। “জাল যার, জলা তার—যাদের জাল আছে তারাই মাছ ধরবে, এখানে কোনো ইজারা হবে না,” বলেন তিনি।তিনি আরও বলেন, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা বণ্টনের ক্ষেত্রে কোনো দলীয় বিবেচনা করা যাবে না। ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ, বয়স্ক ভাতাসহ বিভিন্ন সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায় সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।চরাঞ্চলের জমি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী চর এলাকার জমি উন্মুক্ত করে দেওয়া হবে। যাদের বৈধ দলিল রয়েছে তারা যেন তাদের জমি ভোগ করতে পারেন সেই ব্যবস্থা করা হবে। এছাড়া এক বছরের জন্য লিজ দেওয়া খাসজমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বণ্টনের উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি বিএনপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে প্রকৃত ভূমিহীনদের তালিকা তৈরি করে দেওয়ার অনুরোধ জানান, যাতে কোনো প্রভাবশালী বা বিত্তশালী ব্যক্তি সেই সুবিধা নিতে না পারে।বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে দেশের সেচ ও কৃষিনির্ভর অর্থনীতিকে শক্তিশালী করতে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারের প্রধান তারেক রহমান দেশের উন্নয়নে একই ধরনের উদ্যোগ বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। এবং একইসাথে ম্যানুয়াল পদ্ধতিতে খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়।এদিকে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তার নির্বাচনী এলাকার জন্য ৭০০টি সিন্থেটিক শাড়ি ও ১০০টি থ্রি-পিস পাওয়া গেছে বলেও জানান প্রতিমন্ত্রী নুরুল হক নূর।তিনি বলেন, গলাচিপা ও দশমিনা উপজেলায় মোট ১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। প্রতিটি ইউনিয়নে ৯টি করে ওয়ার্ড থাকায় সবার মধ্যে একসঙ্গে এসব পোশাক বিতরণ করা সম্ভব নয়। তাই পর্যায়ক্রমে সিরিয়াল অনুযায়ী এগুলো বিতরণ করা হবে। এ বিষয়ে নেতাকর্মীদের অযথা বিতর্ক বা নেতিবাচক মন্তব্য না করার আহ্বান জানান তিনি।প্রতিমন্ত্রী আরও জানান, গলাচিপা ও দশমিনা উপজেলার জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ সব ইউনিয়নের মধ্যে ভাগ করে প্রতিটি ইউনিয়নকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। তবে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন, ঈদের আগে ওই টাকা পাওয়ার সম্ভাবনা কম, ঈদের পরেই তা পাওয়া যেতে পারে।এছাড়া সৌদি বাদশাহর পক্ষ থেকে দেওয়া খেজুর বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে বলে জানান তিনি। স্বচ্ছতা নিশ্চিত করতে কোন কোন প্রতিষ্ঠান খেজুর পেয়েছে তার তালিকা প্রকাশ করার নির্দেশও দিয়েছেন প্রতিমন্ত্রী।তিনি বলেন, সরকার কী সুবিধা দিচ্ছে এবং জনগণ কী পাচ্ছে তা মানুষের সামনে তুলে ধরতেই এসব তথ্য প্রকাশ করা হচ্ছে। অতীতে অনেক সংসদ সদস্য কী পেয়েছেন বা কোথায় দিয়েছেন তা প্রকাশ করতেন না, তবে এখন জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য প্রকাশ করা হচ্ছে।অনুষ্ঠান শেষে নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। পরে গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের লঞ্চঘাটে বেড়িবাঁধ ও ব্লক বসানো উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি
যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি

রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল।বুধবার (২২ অক্টোবর) বিকেল Read more

নবীনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণ, প্রতিবেশী ছাত্তার মিয়ার বিরুদ্ধে মামলা
নবীনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণ, প্রতিবেশী ছাত্তার মিয়ার বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ছাত্তার মিয়া (৩৫) নামে এক লম্পট প্রতিবেশীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা Read more

শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত
শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে। তার জানাজার নামাজ পড়িয়েছেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। আজ Read more

ইসরায়েলি হামলায় কুর্দস ফোর্সের কমান্ডার নিহত
ইসরায়েলি হামলায় কুর্দস ফোর্সের কমান্ডার নিহত

ইরানি কুর্দস ফোর্সের ফিলিস্তিন অঞ্চলের কমান্ডার সাঈদ ইজাদিকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। শনিবার (২১ জুন) কোম শহরের Read more

যুগপৎ আন্দোলনের সব দলই ডিসেম্বরে নির্বাচন চায়: সালাউদ্দিন আহমদ
যুগপৎ আন্দোলনের সব দলই ডিসেম্বরে নির্বাচন চায়: সালাউদ্দিন আহমদ

বিএনপি এবং যুগপৎ আন্দোলনে থাকা সব রাজনৈতিক দলই চায় ডিসেম্বরে নির্বাচন হোক। প্রধান উপদেষ্টা কেনো বিএনপিকে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন, Read more

গাজীপুরের চন্দ্রায় যাত্রীর অপেক্ষায় গাড়ির সারি, রাস্তায় ধীরগতি
গাজীপুরের চন্দ্রায় যাত্রীর অপেক্ষায় গাড়ির সারি, রাস্তায় ধীরগতি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় বাসস্ট্যান্ডে সারি সারি যাত্রীবাহী গাড়ি দাঁড়িয়ে আছে ঘরমুখো যাত্রীদের অপেক্ষায়।মঙ্গলবার (১৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন