খাল পুনঃখননকে সরকার শুধুমাত্র একটি কর্মসূচি হিসেবে নয়, বরং দেশের পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নের একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেখছে বলে মন্তব্য করেছেন মো. শরিফুল আলম।সোমবার (১৬ মার্চ) দুপুরে কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরের আরিবিল খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত অর্থেই খাল খনন করাই সরকারের মূল উদ্দেশ্য। এটি শুধু কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বরং দেশের জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক পানি প্রবাহ সচল রাখতে গুরুত্বপূর্ণ উদ্যোগ।তিনি জানান, আগামী পাঁচ বছরে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে সরকার। এসব খালকে নদী ও বিলের সঙ্গে সংযুক্ত করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে। এর ফলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে এবং শুষ্ক মৌসুমে কৃষিকাজে প্রয়োজনীয় পানি সংরক্ষণ করা সম্ভব হবে।প্রতিমন্ত্রী আরও বলেন, খাল পুনঃখননের মাধ্যমে স্থানীয় কৃষকরা সেচ সুবিধা পাবেন, পাশাপাশি মৎস্যচাষের ক্ষেত্রও সম্প্রসারিত হবে। এতে করে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।উদ্বোধনী অনুষ্ঠানে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঠাকুরগাঁওয়ের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ছাত্র জনতার ওপর হামলা ঘটনাসহ একাধিক মামলায় আসামি ঠাকুরগাঁও সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার Read more

রাঙামাটিতে শিক্ষার মানোন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
রাঙামাটিতে শিক্ষার মানোন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

জেলার শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন ও চ্যালেঞ্জসমূহ চিহ্নিতকরণ এবং সমাধানে করণীয় নির্ধারণে রাঙামাটিতে আজ এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার Read more

হাদির মৃত্যুতে বিসিবি ও বাফুফের শোক
হাদির মৃত্যুতে বিসিবি ও বাফুফের শোক

গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান Read more

দিনাজপুরে মহাবিপন্ন খুদি খেজুর গাছের সন্ধান
দিনাজপুরে মহাবিপন্ন খুদি খেজুর গাছের সন্ধান

দিনাজপুরের বিরলে কালিয়াগঞ্জ শালবনে মহাবিপন্ন খুদি খেজুরগাছের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটি গাছের গোড়ায় ফলও ধরেছে। খেজুরগাছ ও ফল Read more

সৎ ও যোগ্য নেতৃত্বে দেশ পরিচালিত হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ সম্ভব: মাসুদ সাঈদী
সৎ ও যোগ্য নেতৃত্বে দেশ পরিচালিত হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ সম্ভব: মাসুদ সাঈদী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত পিরোজপুর-১ (নাজিরপুর-পিরোজপুর-জিয়ানগর) আসনের সাংসদ সদস্য প্রার্থী আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সুযোগ্য সন্তান জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক Read more

একাধিক ফ্রন্টলাইনে ব্যাপক হামলা, ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১৫০০ সেনা নিহত
একাধিক ফ্রন্টলাইনে ব্যাপক হামলা, ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১৫০০ সেনা নিহত

ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টলাইনে রুশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রায় ১৫১০ জন সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন