প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা বিশ্বাস করি কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এজন্য আমরা মন্ত্রিসভার বৈঠকে কৃষিঋণ মওকুফের ব্যবস্থা করেছি।আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোলের বলরামপুরে সাহাপাড়া খাল খননের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল। আমরা এমন একটি দল, যারা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয়। আমরা খাল কাটা খনন শুরু করলাম। সারা বাংলাদেশে আমরা এটা করব।সরকারপ্রধান বলেন, আমরা নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা জানি বেশির ভাগ মানুষ গ্রামে থাকেন। কৃষির সঙ্গে অনেকে জড়িত। এ জন্য কৃষিঋণ মওকুফের ব্যবস্থা করেছি।’প্রায় ১২ কিলোমিটার লম্বা এই খাল খননের কাজ সম্পূর্ণভাবে শেষ করতে পারলে তার ফলাফলের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সম্পূর্ণভাবে যখন কাজ শেষ করব, তখন প্রায় ৩১ হাজার কৃষক এখান থেকে পানি পাবে।  প্রায় ১২০০ হেক্টর জমি এই খালে যে পানি থাকবে, সেই পানির সেচ সুবিধার মধ্যে আসবে। সাড়ে তিন লাখ মানুষ এই খালের পানির সুবিধা পাবে, এই খালের পানি বিভিন্নভাবে তারা ব্যবহার করতে পারবে। শুধু তাই নয়, এখন যেই ফসল উৎপাদন হচ্ছে, তার থেকে প্রায় ৬০ হাজার মেট্রিক টন বেশি ফসল উৎপাদিত হবে।প্রধানমন্ত্রী বলেন, সমগ্র বাংলাদেশে যে খালগুলো আগে ছিল প্রায় সকল খাল ভরাট হয়ে গিয়েছে। আমি আসার পথে বিভিন্ন জায়গায় দেখলাম নদীর পর্যন্ত ভরাট হয়ে গিয়েছে। নদীর মধ্যে কিছু চাষবাসের কাজ হচ্ছে। ছোট ছোট কালভার্ট ব্রিজ যখন পার হয়ে আসলাম দেখলাম যে অনেকগুলো খাল প্রায় ভরাট হয়ে গিয়েছে। এই এলাকায় খবর নিয়ে জানলাম, বর্ষার মৌসুমেও খরা হয়, অনেক জায়গায় পানি পাওয়া যায় না। কিন্তু আমরা এই বর্ষার পানিকে কাজে লাগাতে চাই। এর আগে বেলা সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে দেশের ৫৩টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।এ সময় তিনি কোদাল দিয়ে মাটি কেটে খাল কাটার উদ্বোধন করেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন।এর আগে প্রধানমন্ত্রী সকালে রাজধানী থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সেখানে থেকে সড়কপথে তিনি দিনাজপুরে যান।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় চালু হচ্ছে ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ
মালয়েশিয়ায় চালু হচ্ছে ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ

মালয়েশিয়ায় চালু হচ্ছে ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ। দেশটির প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীতে ড্রোন ব্যবহার করে ওষুধ সরবরাহের জন্য একটি পাইলট প্রকল্প Read more

৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ফুফা গ্রেপ্তার
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ফুফা গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৮ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে আবু সালেক ওরফে সালেহ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার Read more

জবিতে প্রথমবার শুরু হচ্ছে ‘শহীদ সাজিদ মেমোরিয়াল স্পোর্টস কার্নিভাল–২০২৫’
জবিতে প্রথমবার শুরু হচ্ছে ‘শহীদ সাজিদ মেমোরিয়াল স্পোর্টস কার্নিভাল–২০২৫’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে বৃহৎ পরিসরের ক্রীড়া উৎসব ‘শহীদ সাজিদ মেমোরিয়াল স্পোর্টস কার্নিভাল–২০২৫ (সিজন: ১)’। আগামী Read more

মহাসড়কে চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়ল গাছ
মহাসড়কে চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়ল গাছ

যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার নাভারন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পুরাতন একটি কৃষ্ণচূড়া গাছ চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়লে ট্রাকের সামনের অংশ Read more

ব্যালট নম্বর ছাড়াই চলছে জকসু নির্বাচনের প্রচারণা, প্রার্থীদের ক্ষোভ
ব্যালট নম্বর ছাড়াই চলছে জকসু নির্বাচনের প্রচারণা, প্রার্থীদের ক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। তবে, তিন দিন পেরিয়ে গেলেও এখনো প্রার্থীদের ব্যালট নম্বর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন