যশোরের শার্শা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে ভেজাল পশুখাদ্য তৈরির অভিযোগে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলার শ্যামলাগাছি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ।জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত জানতে পারে যে শ্যামলাগাছি গ্রামের বাবলু ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই নিম্নমানের উপাদান ও ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে গবাদিপশুর খাদ্য তৈরি করে আসছিল। এ ধরনের খাদ্য গবাদিপশুর জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রাণহানির সম্ভাবনার পাশাপাশি জনস্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা ছিল।অভিযান চলাকালে লাইসেন্স ছাড়া কারখানা পরিচালনা এবং নিম্নমানের ও ক্ষতিকর কাঁচামাল ব্যবহারের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও পশুখাদ্য আইন অনুযায়ী বাবলু ট্রেডার্সের মালিককে ৫০ হাজার টাকা নগদ জরিমানা করা হয়।উপজেলা প্রশাসন জানিয়েছে, ভেজাল ও মানহীন পশুখাদ্য পশুপালন খাতের জন্য বড় ধরনের হুমকি। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত চালানো হবে।এদিকে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভেজাল খাদ্য উৎপাদনকারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে চাঁদা না পেয়ে তিন ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা
যশোরে চাঁদা না পেয়ে তিন ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা

যশোরের মণিরামপুরে চাঁদার টাকা না পেয়ে দুর্বৃত্তরা তিন ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপজেলা শহরের Read more

যশোরে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু নিয়ে যা জানা গেছে
যশোরে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু নিয়ে যা জানা গেছে

যশোর হাসপাতালে ২৪ ঘন্টায় বিভিন্ন রোগে আক্রান্ত  হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১ জন অস্বাভাবিক ও ৯ জনের Read more

এক বছরে নিহত ৩৮৩ ত্রাণকর্মী: জাতিসংঘ
এক বছরে নিহত ৩৮৩ ত্রাণকর্মী: জাতিসংঘ

২০২৪ সালে বিশ্বজুড়ে ৩৮৩ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন। এরমধ্যে প্রায় অর্ধেকের মৃত্যু ঘটেছে গাজা উপত্যকায়। মঙ্গলবার (১৯ আগস্ট) জাতিসংঘের মানবিক কার্যক্রম Read more

ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এসেছে বড় সুখবর
ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এসেছে বড় সুখবর

বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব এবার কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আরও বড় সুযোগ সৃষ্টি করতে নতুন এক ফিচার নিয়ে Read more

হুমকি দিয়ে চায়ের দোকানে চেয়ারম্যানের দায়িত্ব নিলেন যুবদল নেতা!
হুমকি দিয়ে চায়ের দোকানে চেয়ারম্যানের দায়িত্ব নিলেন যুবদল নেতা!

“হয় স্বাক্ষর দেন, নইলে থানায় চলেন” এমন হুমকি দিয়ে চায়ের দোকানে বসিয়ে জোরপূর্বক আমতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন