পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের বিভিন্ন কারাগারের ৫ কয়েদির অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে।আজ রবিবার (১৫ মার্চ) রাষ্ট্রপতি স্বাক্ষরিত এক আদেশে তাদের সাজা মওকুফ করা হয় বলে সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ নিশ্চিত করেছেন।আদেশে বলা হয়, সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিভিন্ন অপরাধে দণ্ডিত অর্ধেকের বেশি সাজাভোগকৃত ৫জন কয়েদির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করা হয়েছে।আদেশে আরও বলা হয়, অন্য কোনো কারণে এসব কয়েদিকে আটক রাখার আবশ্যকতা না থাকলে জরিমানা/অর্থদণ্ড আদায়পূর্বক (প্রযোজ্য ক্ষেত্রে) তাদের অবিলম্বে মুক্তি প্রদানের জন্য অনুরোধ করা হলো।সাজা মওকুফ পাওয়া ৫ কয়েদি হলেন- চাঁদপুর জেলা কারাগারে বন্দি আকাশ রিশি ওরফে আকাশ দাশ, লক্ষ্মীপুর জেলা কারাগারে বন্দি রবিউল হোসেন, রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি মো. জিকরুল হক ওরফে জিকু, রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি মো. নুরুজ্জামান, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দি মো. আব্দুল করিম।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নামের সাথে আংশিক মিল, তাতেই আসামি!
নামের সাথে আংশিক মিল, তাতেই আসামি!

শুধু নামের সাথে আংশিক অংশের মিল রয়েছে। তাই এক দিনমজুর নির্দোষ হলেও পুলিশ এক পিজিআইডি মামলায় দুই ব্যক্তিকে আসামি বানানোর Read more

বেনাপোলের কাস্টমস কর্মকর্তাসহ দুইজনের সাত দিনের রিমান্ড চেয়েছে দুদক
বেনাপোলের কাস্টমস কর্মকর্তাসহ দুইজনের সাত দিনের রিমান্ড চেয়েছে দুদক

বেনাপোল কাস্টমস হাউসে ঘুষ লেনদেনের অভিযোগে গ্রেফতার হওয়া রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিব উদ্দিনের সাত দিনের রিমান্ড Read more

বরিশাল বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন ও হয়রানি প্রতিরোধে নতুন অভিযোগ কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। সোমবার (২০ অক্টোবর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত Read more

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ জনকে জরিমানা
মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ জনকে জরিমানা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাক্টরযোগে পাচার করার জন্য ২ ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে Read more

থ্রি-এঙ্গেল শিপইয়ার্ড পরিদর্শন করলেন দুই উপদেষ্টা
থ্রি-এঙ্গেল শিপইয়ার্ড পরিদর্শন করলেন দুই উপদেষ্টা

মুন্সীগঞ্জের গজারিয়ায় থ্রি-অ্যাঙ্গেল শিপইয়ার্ডে নির্মাণাধীন বিআইডব্লিউটিসির বিভিন্ন ধরনের ১৮টি নৌযানের নির্মাণকাজ ৯০ শতাংশ শেষ হয়েছে। চলতি বছরের শেষের দিকে নৌযানগুলো Read more

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

সবশেষ দাম সমন্বয়ে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবার (২৬ মে) সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের বাজারে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন