পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে অনেকেই রাজধানী বা কর্মস্থল ছেড়ে গ্রামের বাড়িতে যান। কেউ আবার পরিবার নিয়ে ঘুরতে বের হন। ফলে কয়েক দিনের জন্য অনেক বাসা-ফ্ল্যাট ফাঁকা পড়ে থাকে। এই সুযোগে চুরি বা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়। তাই ছুটিতে বাসা ছাড়ার আগে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি-১. দরজা–জানালা ভালোভাবে বন্ধ করুনবাসা ত্যাগের আগে সব দরজা ও জানালা ঠিকভাবে বন্ধ আছে কি না নিশ্চিত করুন। প্রয়োজন হলে বারবার পরীক্ষা করুন যে তালা ঠিকভাবে লাগানো হয়েছে। ঈদের সময় চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যায়, তাই নিরাপত্তা নিশ্চিত করে বের হোন।২. লাইট, ফ্যান ও অপ্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখুনছুটির তাড়াহুড়োয় অনেক সময় সুইচ ভুলে অন থাকে। প্রতিটি লাইট, ফ্যান এবং কম্পিউটার, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিনের প্লাগ সব বন্ধ আছে কি না পরীক্ষা করুন। এতে বিদ্যুৎ সংক্রান্ত দুর্ঘটনা থেকে নিরাপদ থাকবেন।৩. গ্যাস চুলা ও লাইন বন্ধ করুনগ্যাস সিলিন্ডার ও লাইন বন্ধ করে বের হোন। বাসায় ফিরে চুলা জ্বালানোর আগে দরজা-জানালা খুলে রাখুন, যাতে বাসার মধ্যে জমে থাকা গ্যাস বের হয়ে যায়। পাশাপাশি পানির কলও নিশ্চিতভাবে বন্ধ রাখুন।৪. বাথরুম, বারান্দা ও ছাদে পানি জমে আছে কি না দেখুনঈদে ঘর ত্যাগ করার আগে সব জায়গা পরিষ্কার রাখুন। বাথরুম, বারান্দা বা ছাদে কোথাও পানি জমে আছে কি না খেয়াল করুন। এতে ছুটির শেষে অস্বস্তিকর গন্ধ বা পোকামাকড়ের সমস্যা কমবে।অতিরিক্ত সতর্কতাসম্ভব হলে আপনার ছুটি ও ঘরের অবস্থা বিশ্বস্ত প্রতিবেশী বা নিরাপত্তাকর্মীকে জানিয়ে রাখুন। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে মানবাধিকার লঙ্ঘন চলমান রয়েছে: যুক্তরাষ্ট্র
ভারতে মানবাধিকার লঙ্ঘন চলমান রয়েছে: যুক্তরাষ্ট্র

ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চলমান রয়েছে। একইসঙ্গে মানবাধিকার লঙ্ঘনে জড়িতেদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার খুবই কম পদক্ষেপ নিয়েছে বলে Read more

পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ
পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

ভারতশাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহতের ঘটনার পর পাকিস্তানে সঙ্গে সিন্ধু পানিবন্টন চুক্তি স্থগিত এবং পাঞ্জাবের আটারি চেকপোস্ট অবিলম্বে Read more

কুরবানির জন্য পার্শ্ববর্তী দেশের গরু প্রয়োজন নেই: প্রাণিসম্পদ উপদেষ্টা
কুরবানির জন্য পার্শ্ববর্তী দেশের গরু প্রয়োজন নেই: প্রাণিসম্পদ উপদেষ্টা

দেশে পর্যাপ্ত পশু মজুদ রয়েছে জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কুরবানির জন্য পার্শ্ববর্তী দেশের গরু প্রয়োজন নেই। Read more

বকেয়া বেতনের জেরে বসুন্ধরা কিংস ছাড়লেন তারিক কাজী
বকেয়া বেতনের জেরে বসুন্ধরা কিংস ছাড়লেন তারিক কাজী

ফিনল্যান্ডের আধুনিক ফুটবল ছেড়ে দেশের টানে বাংলাদেশে ফিরেছিলেন তারিক কাজী। ২০১৯ সালের নভেম্বরে বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি করে কিছুদিনের মধ্যেই Read more

দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু
দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

সাতক্ষীরায় দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে এসআই সাঈদুজ্জামান (৪৯) মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরা Read more

‘পিআর কিংবা ইভিএম নয়, জনগণ বুঝে ব্যালট পেপার’
‘পিআর কিংবা ইভিএম নয়, জনগণ বুঝে ব্যালট পেপার’

একটি অনির্বাচিত সরকার বেশিদিন টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক। তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন