মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের তৃতীয় ওয়ানডে ম্যাচে গ্যালারিতে উপস্থিত থেকে টাইগারদের উৎসাহ জুগিয়েছে  ‘দম’ চলচ্চিত্রের টিম।গ্যালারিতে ‘দম’ টিমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো, চিত্রনায়িকা পূজা চেরী, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ অনেকে।বাংলাদেশের ইনিংস শুরু হয় দুপুরে, বিকেলের দিকে গ্যালারিতে দেখা যায় ‘দম’ টিমের সদস্যদের। সাধারণ দর্শকদের সাথে বসে তারা ম্যাচটি উপভোগ করেন, ছবি তোলেন এবং বাংলাদেশ দলের প্রতিটি বাউন্ডারিতে উল্লাস প্রকাশ করেন। গ্যালারিতে উপস্থিত দর্শকদের মাঝে আফরান নিশো ও পূজা চেরীকে নিয়ে ছিল  আগ্রহ।তাদের পরনে ছিল সিনেমার প্রচারণা সংশ্লিষ্ট বিশেষ পোশাক। অভিনেতা আফরান নিশোকে কালো শার্ট ও চশমায় দেখ যায়, পূজা চেরি হাজির হয়েছিলেন মারুনি রঙের ফর্মাল স্যুটে। স্টেডিয়ামে দর্শকদের মাঝে তাদের উপস্থিতি গ্যালারিতে বাড়তি উন্মাদনার সৃষ্টি করে। খেলা দেখার পাশাপাশি ভক্তদের ভালোবাসাতেও সিক্ত হন তারা।পূজা চেরি নিজের ফেসবুক পেজে স্টেডিয়ামে কাটানো মুহূর্তের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। এক পোস্টে তিনি লেখেন, ‘টিম দমের সঙ্গে এই প্রথম স্টেডিয়ামে সরাসরি ক্রিকেট ম্যাচ দেখার অভিজ্ঞতা হলো।’এছাড়া অন্য একটি পোস্টে অভিনেতা আফরান নিশোর সঙ্গে তোলা স্থিরচিত্র শেয়ার করে ক্যাপশনে শুধু সিনেমার নাম ‘দম’ এবং আগুনের ইমোজি জুড়ে দেন। ছবিগুলোতে তাদের বেশ প্রাণোচ্ছল ও ফুরফুরে মেজাজে দেখা গেছে।নতুন সিনেমা ‘দম’ প্রসঙ্গে নিশো বলেন, ‘এটা সাধারণ মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প। জয়ের গল্পও বলতে পারেন। অন্যদিকে পূজা চেরী জানান, ‘দম’ টিমের সঙ্গে টাইগারদের সমর্থন করতে পেরে তিনি  খুবই আনন্দিত।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে চ্যালেঞ্জিং গ্রুপে বাংলাদেশ, একনজরে সূচি
অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে চ্যালেঞ্জিং গ্রুপে বাংলাদেশ, একনজরে সূচি

২০২৬ সালে আয়োজিত হতে যাচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের ২১তম আসর। এবারের আসরের আয়োজক দেশ সৌদি আরব। ১৬ দলের এই Read more

দুপুরে বিএনপির সংবাদ সম্মেলন
দুপুরে বিএনপির সংবাদ সম্মেলন

দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় কৌশল নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। রাজধানীর গুলশানে Read more

গাজীপুরে বেপরোয়া তাকওয়া বাস কাউন্টারে, আহত ৭
গাজীপুরে বেপরোয়া তাকওয়া বাস কাউন্টারে, আহত ৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া তাকওয়া পরিবহন প্রবেশ করলো বাস কাউন্টারের ভিতরে। এসময় বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা ও Read more

ফিলিপাইনে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত
ফিলিপাইনে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও অক্সিডেন্টাল উপকূলে শক্তিশালী ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। পুরো দেশেই অনুভূত হয়েছে কম্পন।ফিলিপাইনের সরকারি Read more

কালুরঘাট রেল দুর্ঘটনায় তদন্ত কমিটি, বরখাস্ত ৪ কর্মী
কালুরঘাট রেল দুর্ঘটনায় তদন্ত কমিটি, বরখাস্ত ৪ কর্মী

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ট্রেনের ধাক্কায় প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনায় একটি চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে Read more

জীবননগরে পানিতে ডুবে আরিফ নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু
জীবননগরে পানিতে ডুবে আরিফ নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে পানিতে ডুবে আরিফুল ইসলাম আরিফ (৩৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন