১৯৯০ সালে প্রকাশিত টমাস পিনচনের উপন্যাস ‘ভাইনল্যান্ড’ অবলম্বনে পল টমাস অ্যান্ডারসন নির্মাণ করেছেন ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ছবিটিতে সমসাময়িক যুক্তরাষ্ট্রের বাস্তবতার প্রতিফলন দেখা যায়। বিপ্লব, অভিবাসন, দুর্নীতি, সংঘর্ষ ও শ্বেতাঙ্গ আধিপত্যের মতো বিষয় উঠে এসেছে এতে, যা যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। বিষয়বস্তু গুরুতর হলেও নির্মাতা ছবিটিকে উপস্থাপন করেছেন বিনোদনধর্মী ভঙ্গিতে। মুক্তির পর থেকেই আলোচনায় থাকা লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত এই সিনেমাটি এবারের অস্কারে জিতেছে সেরা ছবির পুরস্কার।এর আগেই একই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পান পল টমাস অ্যান্ডারসন। সব মিলিয়ে এবারের আসরে সর্বোচ্চ ছয়টি পুরস্কার ঘরে তুলেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা পরিচালকের সম্মান গ্রহণ করে অ্যান্ডারসন বলেন, “এই স্বীকৃতির জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। সবাইকে ধন্যবাদ।”সেরা অভিনেত্রীর বিভাগে প্রত্যাশামতোই জিতেছেন জেসি বাকলি। ক্লোয়ি ঝাও পরিচালিত ‘হ্যামনেট’ সিনেমায় অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েজ, বাফটা ও অ্যাক্টর অ্যাওয়ার্ডস জয়ের পর অস্কারও নিজের করে নিলেন এই আইরিশ তারকা। অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়া প্রথম আইরিশ অভিনেত্রীও তিনি। পুরস্কার হাতে নিয়ে আবেগাপ্লুত জেসি নির্মাতা ক্লোয়ি ঝাওকে ধন্যবাদ জানান।এবারের অস্কারেও রাজনীতির ছাপ ছিল স্পষ্ট। সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার ঘোষণা করতে গিয়ে স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম যুদ্ধবিরোধী বক্তব্য দেন। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, “যুদ্ধ নয়, মুক্ত হোক ফিলিস্তিন।” তাঁর এ মন্তব্যের পর অডিটোরিয়ামে উপস্থিত দর্শকদের কাছ থেকে জোরালো করতালি শোনা যায়।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিহত ১৬ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর
নিহত ১৬ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যাওয়া ১৬ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা Read more

উল্লাপাড়ায় জামায়াত নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, স্বামী-স্ত্রীর সংবাদ সম্মেলন
উল্লাপাড়ায় জামায়াত নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, স্বামী-স্ত্রীর সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতের এক ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ও তার স্বামী যৌথভাবে সংবাদ Read more

পুলিশের লাঠিচার্জ-টিয়ারগ্যাসে আহত জবির ২৫ শিক্ষার্থী ঢাকা মেডিকেলে
পুলিশের লাঠিচার্জ-টিয়ারগ্যাসে আহত জবির ২৫ শিক্ষার্থী ঢাকা মেডিকেলে

তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের লং মার্চে লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন