রাজশাহীর বাঘা উপজেলা সদরের টেলিফোন এক্সচেঞ্জ ভবনের পশ্চিম পাশে একটি বাঁশঝাড়ের গর্ত থেকে নিখোঁজ এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কঙ্কালটি উদ্ধার করে।উদ্ধার হওয়া কঙ্কালটি বাঘা পৌরসভার দক্ষিণ মিলিকবাঘা গ্রামের মৃত জব্বার আলী সরকারের ছেলে পাঞ্জাতন সরকারের (৮০)। তাঁর পরিবারের সদস্যরা কঙ্কালটি শনাক্ত করেছেন।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একই এলাকার বাসিন্দা বজলুর রহমান তাঁর হারিয়ে যাওয়া জুতা খুঁজতে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি বাঁশঝাড়ে যান। এ সময় সেখানে তীব্র পচা গন্ধ পেয়ে একটি গর্তের ভেতরে কঙ্কাল দেখতে পান। পরে আশপাশের লোকজনকে খবর দিলে তাঁরা ঘটনাস্থলে এসে বিষয়টি নিশ্চিত করেন এবং পুলিশকে জানান।পারিবারিক সূত্র জানায়, পাঞ্জাতন সরকার গত ১ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। দীর্ঘদিন খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না পেয়ে ছেলে হাফিজুল ইসলাম বাঘা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। নিখোঁজের প্রায় ১ মাস ১৮ দিন পর বাঁশঝাড়ে পাওয়া কঙ্কালের পাশে থাকা লাঠি, লুঙ্গি ও সোয়েটার দেখে পরিবারের সদস্যরা তাঁকে শনাক্ত করেন।নিহতের ছেলে হাফিজুল ইসলাম বলেন, “আমার বাবা লাঠির ওপর ভর করে চলাফেরা করতেন। ১ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। আজ কঙ্কালের পাশে বাবার লাঠি ও কাপড় দেখে আমরা নিশ্চিত হয়েছি এটিই বাবার কঙ্কাল।”নিহতের ভাই আব্দুল সামাদ সরকার বলেন, “কঙ্কালের পাশে থাকা লাঠি ও কাপড় দেখে আমরা ভাইকে শনাক্ত করেছি। তবে তাঁর পরিহিত পাঞ্জাবি না পাওয়ায় ধারণা করছি, অন্য কোনো স্থান থেকে কঙ্কালটি এখানে এনে রাখা হতে পারে।”এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিখোঁজের ঘটনায় আগে থেকেই থানায় একটি জিডি ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই বিপ্লবে আহতদের অভিযোগ নিয়ে পঙ্গু হাসপাতালে দুদক টিম
জুলাই বিপ্লবে আহতদের অভিযোগ নিয়ে পঙ্গু হাসপাতালে দুদক টিম

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবাসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ টিম।আজ Read more

কর্ণফুলীতে হত্যা মামলায় দুই যুবলীগ নেতা গ্রেপ্তার
কর্ণফুলীতে হত্যা মামলায় দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ওরিয়েন্টো রেস্টুরেন্ট থেকে কর্ণফুলী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, যুবলীগের সদস্য ও এক সংগঠকসহ তিনজনকে সিএমপির চান্দগাঁও থানার Read more

আলোচিত দক্ষিন কোরীয় অভিনেতার রহস্যজনক মৃত্যু
আলোচিত দক্ষিন কোরীয় অভিনেতার রহস্যজনক মৃত্যু

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি সাং-বো মারা গেছেন। ২৬ মার্চ পিওংটেকের নিজ বাড়িতেই ৪৪ বছর বয়সী অভিনেতার মরদেহ পাওয়া যায়। Read more

৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত
৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় এসব এলাকার Read more

আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার
আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। সেই পারফরম্যান্সের প্রতিফলন দেখা Read more

১৩ মাস পর অবশেষে পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো থানচি-রুমা
১৩ মাস পর অবশেষে পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো থানচি-রুমা

টানা এক বছরের বেশি সময় পর বান্দরবানের থানচি ও রুমা উপজেলায় পর্যটকদের জন্য শর্তসাপেক্ষে সীমিত আকারে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন