ঠিক এক বছর আগে বিয়ের পিঁড়িতে বসে সবাইকে চমকে দিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। যুক্তরাষ্ট্রপ্রবাসী রোজা আহমেদের সঙ্গে তার সেই বিয়ের খবর বিনোদন জগতে ছিল টক অব দ্য টাউন। কিন্তু সেই নতুন শুরুর রেশ কাটতে না কাটতেই বেজে উঠল বিচ্ছেদের সুর। সম্প্রতি তাহসান নিজেই নিশ্চিত করেছেন, তারা সঙ্গে থাকছেন না। বর্তমানে তারা আলাদা থাকছেন।এই খবরে ভক্তদের মনে বিষাদের ছায়া নেমে এলেও অনেকে আশা করেছিলেন, হয়তো মান-অভিমান শেষে আবার এক হবেন তারা। ভক্তদের এই আশার মূলে ছিল রোজার ইনস্টাগ্রাম প্রোফাইল। বিচ্ছেদের গুঞ্জনের মাঝেও সেখানে শোভা পাচ্ছিল তাহসানের সঙ্গে কাটানো অসংখ্য স্মৃতিময় মুহূর্ত এবং নিজের নামের পাশে থাকা ‘খান’ পদবি।দুজনের পথ যে পুরোপুরি ভিন্ন দিকে বেঁকে গেছে, তার চূড়ান্ত প্রমাণ মিলল রোজার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। দেখা গেছে, নিজের প্রোফাইল থেকে তাহসান সংক্রান্ত সব ছবি ও স্মৃতি মুছে ফেলেছেন রোজা। শুধু তা-ই নয়, নিজের নামের সঙ্গে যুক্ত করা ‘খান’ পদবিটিও সরিয়েছেন।২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র ৪ মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউ ইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে। সেই সংসারে এক কন্যাসন্তান আইরা তাহরিম খান রয়েছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হার্টে সমস্যা, তাই আওয়ামী রাজনীতি ছাড়লেন রুহুল
হার্টে সমস্যা, তাই আওয়ামী রাজনীতি ছাড়লেন রুহুল

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. রুহুল আমীন তালুকদার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সোমবার (১১ আগস্ট) বিকেলে তিনি Read more

হালদা ভ্যালিতে অবৈধ পানি উত্তোলন সংযোগ বিচ্ছিন্ন
হালদা ভ্যালিতে অবৈধ পানি উত্তোলন সংযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বারোমাসিয়া খালের গতি পরিবর্তন করে হালদাভ্যালী চা বাগান অবৈধভাবে একতরফা পানি উত্তোলনের দায়ে অভিযান চালিয়ে পাম্পের বিদ্যুৎ Read more

বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের মুসলিম যুবককে পিটিয়ে হত্যা
বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

ভারতের উড়িষ্যা রাজ্যে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে পশ্চিমবঙ্গের এক মুসলমান নির্মাণ শ্রমিককে। তার দুই সহকর্মীও পিটুনির শিকার হয়ে Read more

ঈদের তৃতীয় দিনও চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম: উপদেষ্টা আসিফ
ঈদের তৃতীয় দিনও চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম: উপদেষ্টা আসিফ

ঈদুল আজহার তৃতীয় দিনেও পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একইসঙ্গে ঈদুল আজহার দ্বিতীয় Read more

দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস
দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস

দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টা Read more

স্ত্রীকে হত্যা করে ‘৯৯৯’ ফোন করে স্বামীর আত্মসমর্পণ
স্ত্রীকে হত্যা করে ‘৯৯৯’ ফোন করে স্বামীর আত্মসমর্পণ

'আমি আমার স্ত্রীকে মেরে ফেলছি, আমি ঘরে আছি, আত্মসমর্পণ করব, আপনারা আমাকে নিয়ে যান।'  স্ত্রী জেমি আক্তারকে (২০) বালিশ চাপা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন