জামালপুরে নবগঠিত শহর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে পদবঞ্চিত নেতারা। এতে ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে ঘন্টাখানেক আটকা পড়ে। দুর্ভোগে পড়েন এই রেলপথে চলাচলকারীরা। রবিবার (১৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে শহরের ফিসারি মোড় এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথ অবরোধ করা হয়।রেলপথ অবরোধের সময় পদবঞ্চিত ছাত্রদল নেতারা বলেন, ‘কমিটি আগে গঠন করা হলেও গত বছরের ২৪ ডিসেম্বর জামালপুর শহর ও সদর উপজেলা পূর্ব শাখা ছাত্রদলের পূণাঙ্গ দুইটি কমিটি গঠন করা হয়। এতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একজন নেতা পদ পেলেও পদবঞ্চিত হয়েছেন ছাত্রদলের ত্যাগী নেতাকর্মীরা।’এ ছাড়া গত ১৭ বছর যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে রাখা হয়নি এই কমিটিতে। দ্রুত এই কমিটি বাতিল করার দাবি জানান নেতারা। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন তারা।পরে দুপুর ১টার দিকে পুলিশ প্রশাসনের আশ্বাসে রেলপথ অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিআইইউতে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
ডিআইইউতে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হলো দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা।শুক্রবার (০৯ মে) ডিআইইউ সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) আয়োজনে বিশ্ববিদ্যালয়টির পুরাতন ক্যাম্পাসে Read more

জামালপুরে জেলা মহিলা আ.লীগের সহ-সভাপতি কাকলি গ্রেপ্তার
জামালপুরে জেলা মহিলা আ.লীগের সহ-সভাপতি কাকলি গ্রেপ্তার

জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাকলি কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকালে শহরের স্টেশন রোড়স্থ নিজ বাসা থেকে Read more

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

৩ দফা দাবি আদায়ে আগামীকাল সোমবার থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষকরা।রবিবার (১৯ অক্টোবর) হাইকোর্ট মাজার Read more

বিএনপি মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
বিএনপি মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার Read more

রাজধানীতে অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীতে অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৯ জনকে গ্রেপ্তার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন