রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ পুলিশের একজন সদস্য।শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এক মানসিক ভারসাম্যহীন (পাগলী) নারী প্রসব বেদনায় ছটফট করতে থাকলে ত্রাতা হিসেবে এগিয়ে আসেন সেখানে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ডিউটিরত নিঃশস্ত্র এএসআই মোঃ আব্বাস উদ্দিন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ ওই নারীর প্রসব বেদনা শুরু হয় এবং শারীরিক জটিলতা দেখা দেয়। বিষয়টি নজরে আসিবামাত্র এএসআই আব্বাস উদ্দিন কালক্ষেপণ না করে দ্রুত এগিয়ে যান। স্টেশনের পরিচিত পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতায় তিনি ওই নারীকে উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ওই নারী একটি ফুটফুটে পুত্র সন্তান প্রসব করেন। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।কেবল হাসপাতালেই পৌঁছে দিয়েই দায়িত্ব শেষ করেননি এএসআই আব্বাস। তিনি নিজ উদ্যোগে বাজার থেকে নবজাতক ও প্রসূতি মায়ের জন্য নতুন জামাকাপড় ও প্রয়োজনীয় সামগ্রী কিনে দিয়েছেন। পুলিশের এই মানবিকতায় মুগ্ধ এলাকাবাসী ও স্টেশনের যাত্রীরা।বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকর্মীরা এএসআই আব্বাসের এই কাজকে অত্যন্ত গর্বের এবং প্রশংসনীয় বলে অভিহিত করেছেন। ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে এএসআই আব্বাস বলেন, “আমি যখন দেখলাম ওই নারী স্টেশনের প্ল্যাটফর্মে অসহায়ভাবে প্রসব বেদনায় ছটফট করছেন, তখন তাকে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হিসেবে দেখিনি, বরং আমার মনে হয়েছে তিনি একজন মা। সেই মুহূর্তে আমার কাছে পেশাগত দায়িত্বের চেয়ে ওই মা ও তার অনাগত সন্তানের জীবন বাঁচানো বড় হয়ে দাঁড়িয়েছিল। আল্লাহর রহমতে সঠিক সময়ে আমি তাদের হাসপাতালে পৌঁছাতে পেরেছি এবং আজ তারা দুজনেই সুস্থ আছেন এটাই আমার সবচেয়ে বড় তৃপ্তি।স্থানীয়রা বলছেন, পুলিশের এমন মানবিক চেহারা সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাবির গবেষণা সম্মাননা পেলেন মাভাবিপ্রবি উপাচার্য আনোয়ারুল আজীম
ঢাবির গবেষণা সম্মাননা পেলেন মাভাবিপ্রবি উপাচার্য আনোয়ারুল আজীম

গবেষণা ও প্রকাশনার গুণগত মানের স্বীকৃতি হিসেবে ‘DU Research Excellence Recognization 2025’ অনুষ্ঠানে Certificate of Appreciation পেলেন মাওলানা ভাসানী বিজ্ঞান Read more

মগবাজারে পারিবারিক কলহের জেরে নারীর আত্মহত্যা
মগবাজারে পারিবারিক কলহের জেরে নারীর আত্মহত্যা

রাজধানী হাতিরঝিল থানাধীন বড় মগবাজার এলাকার একটি বাসা থেকে শম্পা আক্তার (২৬) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ Read more

ওভাল টেস্টে ইংল্যান্ডের মুখ থেকে জয় ছিনিয়ে নিল ভারত
ওভাল টেস্টে ইংল্যান্ডের মুখ থেকে জয় ছিনিয়ে নিল ভারত

ওভাল টেস্টের শেষ দিন ম্যাচ জিততে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫ রানের। অন্যদিকে ভারতের দরকার ছিল ৪ উইকেট। আপাত দৃষ্টিতে দেখতে Read more

শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রতন, সম্পাদক কামরুল
শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রতন, সম্পাদক কামরুল

শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের ২০২৬-২০২৭ সেশনের দ্বি-বার্ষিক নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১১টি পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১১ Read more

দুঃখ প্রকাশ করে সেই মোদাব্বেরকে বুকে জড়িয়ে ধরলেন আব্দুস সালাম
দুঃখ প্রকাশ করে সেই মোদাব্বেরকে বুকে জড়িয়ে ধরলেন আব্দুস সালাম

জাতীয় প্রেসক্লাবে সিনিয়র সাংবাদিক মোদাব্বের হোসেনের বুকে কনুই দিয়ে আঘাত করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। Read more

খালেদা জিয়ার জন্মদিনে ভাওয়াল কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল
খালেদা জিয়ার জন্মদিনে ভাওয়াল কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

নব গঠিত ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে দোয়া ও মিলাদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন