মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় এলপি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় এবং অতিরিক্ত দামে বিক্রির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা।স্থানীয় বাজারগুলোতে ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কয়েকশ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। কোথাও কোথাও পর্যাপ্ত সিলিন্ডার না থাকায় ক্রেতাদের খালি হাতে ফিরতে হচ্ছে। বিশেষ করে গৃহস্থালি রান্না, হোটেল-রেস্তোরাঁ, চায়ের দোকান ও বেকারির মতো ক্ষুদ্র ব্যবসাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।গজারিয়ার অধিকাংশ পরিবার প্রাকৃতিক গ্যাস সুবিধার বাইরে থাকায় এলপি গ্যাসের ওপর নির্ভরশীল। সংকটের কারণে অনেক পরিবার নিয়মিত রান্না করতে পারছেন না। বিকল্প হিসেবে বাইরে থেকে খাবার কিনতে গিয়ে বাড়ছে সংসার ব্যয়। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো পড়ছে সবচেয়ে বড় আর্থিক চাপে।স্থানীয় এক গৃহিণী বলেন, “এক সিলিন্ডার গ্যাস কিনতেই এখন অনেক টাকা লাগে। আবার কিনতে গেলেও পাওয়া যায় না। রান্না করা নিয়েই দুশ্চিন্তায় থাকতে হচ্ছে।”এছাড়া হোটেল-রেস্তোরাঁ ও ক্ষুদ্র খাদ্য ব্যবসায়ীরা জানান, গ্যাসের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়ে গেছে। লাভ কমে যাওয়ায় অনেক ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে।সরকারি সূত্রে দাবি করা হচ্ছে, দেশে এলপি গ্যাসের মজুদ রয়েছে এবং এটি মূলত কৃত্রিম সংকট। তবে ব্যবসায়ীরা বলছেন, আমদানি জটিলতা, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থার দুর্বলতার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় পর্যায়ে তদারকির অভাবও সংকটকে আরও ঘনীভূত করছে বলে অভিযোগ রয়েছে।গজারিয়ার সাধারণ মানুষ দ্রুত এলপি গ্যাসের সরবরাহ স্বাভাবিক করা ও নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তারা মনে করছেন, নিয়মিত বাজার মনিটরিং ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা গেলে এই সংকট অনেকটাই কমানো সম্ভব।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন,“এ বিষয়ে বর্তমানে আমার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। বিষয়টি সম্পর্কে দ্রুত খোঁজখবর নেওয়া হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরান সংঘাতে অংশ নেয়া বিমানবাহী রণতরী যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে
ইরান সংঘাতে অংশ নেয়া বিমানবাহী রণতরী যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে

ইরানের সঙ্গে চলমান সংঘাতে অংশ নেয়া যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সাময়িকভাবে যুদ্ধক্ষেত্র ছেড়ে বন্দরের দিকে রওনা Read more

জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে প্রথম জামিন পেলেন আ.লীগ নেতা হুমায়ুন
জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে প্রথম জামিন পেলেন আ.লীগ নেতা হুমায়ুন

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হুমায়ুন কবির পাটোয়ারী নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই গণহত্যা Read more

দেবীগঞ্জে সংযোগহীন সেতুতে অন্তহীন ভোগান্তি 
দেবীগঞ্জে সংযোগহীন সেতুতে অন্তহীন ভোগান্তি 

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু ব্যবহার করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। সংযোগ সড়ক Read more

নির্বাচনের সময় নিয়ে এনসিপি-গণসংহতি আন্দোলনের দ্বিমত নেই: সাকি
নির্বাচনের সময় নিয়ে এনসিপি-গণসংহতি আন্দোলনের দ্বিমত নেই: সাকি

নির্বাচনের আগে মৌলিক সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডে দায়ীদের বিচার দৃশ্যমান হতে হবে। তবে নির্বাচনের সময়সীমা নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন