বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) জেমিসন গ্রিয়ার। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টা গুলশানে নিজ বাসা থেকে তারেক রহমান বৈঠকে অংশ নেন। বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব এ এ এম সালেহ (সালেহ শিবলী) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক, পারস্পরিক শুল্কহার, বাণিজ্যিক প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।এ বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারি মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ এবং একই অঞ্চলের পরিচালক এমিলি অ্যাশবি। বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য হুমায়ুন কবির।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

দেশের ১৪টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ক্ষমতাবলে ফরিদপুরসহ ১৪ জেলা পরিষদে এই নিয়োগ Read more

কাল আরও ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা
কাল আরও ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আরও ৭টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর)  বিকেল ৫টায় যমুনায় এ বৈঠক Read more

বড়াইগ্রামে ইয়াবাসহ ট্রাক জব্দ, চালক আটক
বড়াইগ্রামে ইয়াবাসহ ট্রাক জব্দ, চালক আটক

নাটোরের বড়াইগ্রামে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি ডবল কেবিন ট্রাক জব্দ করেছে বনপাড়া হাইওয়ে পুলিশ। এ সময় ট্রাকের চালককে Read more

চাঁদা না দেওয়ায় দোকানে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
চাঁদা না দেওয়ায় দোকানে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

নওগাঁর আত্রাইয়ে চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার নেতৃত্বে দলবেঁধে একটি ঔষধের দোকানে হামলা, ভাঙচুর ও ব্যবসাীকে মারধরের অভিযোগ উঠেছে। এ Read more

ভবদহের জলাবদ্ধতা সমাধানের জন্য কাজ করছে সরকার: পরিবেশ উপদেষ্টা
ভবদহের জলাবদ্ধতা সমাধানের জন্য কাজ করছে সরকার: পরিবেশ উপদেষ্টা

ভবদহের জলাবদ্ধতা একটি স্থায়ী সমস্যায় পরিণত হয়েছে। সরকার এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য কাজ করছে। তবে সবার প্রচেষ্টায় এ বছর Read more

চাটমোহরে কৃষি ব্যাংকে হামলা, যুবদলের নেতা লোকমান গ্রেপ্তার
চাটমোহরে কৃষি ব্যাংকে হামলা, যুবদলের নেতা লোকমান গ্রেপ্তার

পাবনার চাটমোহরে কৃষি ব্যাংকে হামলা, ভাঙচুর ও ম্যানেজারকে আহত করার মামলার প্রধান আসামি বহিস্কৃত যুবদল নেতা লোকমান হোসেন (৩৫) কে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন