দেশে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৪২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানকালে ৬টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।শুক্রবার (১৬ জানুয়ারি) পুলিশ সদরদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে অপরাধ দমনে পরিচালিত এই বিশেষ অভিযানে গ্রেফতারকৃতদের পাশাপাশি ১৮ রাউন্ড গুলি ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।এছাড়া মাদকবিরোধী তৎপরতার অংশ হিসেবে একই সময়ে দেশের বিভিন্ন স্থান থেকে ৭৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে দেশব্যাপী এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ সদরদফতর থেকে জানানো হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলের হামলা, নিহত ৩
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলের হামলা, নিহত ৩

অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরাইলি হামলায় অন্তত ৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।নাসের মেডিকেল কমপ্লেক্সের কর্মকর্তারা জানান, ইসরাইলি হামলায় Read more

স্পেনের রাজধানীর এক বারে ভয়াবহ বিস্ফোরণ, আহত কমপক্ষে ২১
স্পেনের রাজধানীর এক বারে ভয়াবহ বিস্ফোরণ, আহত কমপক্ষে ২১

স্পেনের রাজধানী মাদ্রিদের এক বারে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। Read more

১০ বছরের সাজা থেকে হাইকোর্টে খালাস পেলেন জি কে শামীম
১০ বছরের সাজা থেকে হাইকোর্টে খালাস পেলেন জি কে শামীম

অর্থপাচার মামলায় ১০ বছরের সাজা থেকে ক্যাসিনোকাণ্ডে আলোচিত সাবেক যুবলীগ নেতা ঠিকাদার এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমকে খালাস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন