অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরাইলি হামলায় অন্তত ৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।নাসের মেডিকেল কমপ্লেক্সের কর্মকর্তারা জানান, ইসরাইলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে একজন বৃহস্পতিবার সকালে খান ইউনুসের বানি সুওহাইলা এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় প্রাণ হারান। অপরজন দুই দিন আগে গাজা সিটির কলেজ অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কাছে গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং আজ তার মৃত্যু হয়।এর আগে সকালে বানি সুওহাইলা এলাকায় ড্রোন হামলায় দুইজন আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল বলে জানা গেছে।এদিকে, দখলকৃত জেরুজালেমের উত্তরের আর-রাম শহরে ইসরাইলি সেনাদের গুলিতে আরও একজন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে। ওয়াফা, ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।সাম্প্রতিক মাসগুলোতে বিচ্ছিন্নতা প্রাচীরের আশপাশে ইসরাইলি বাহিনী সাধারণ নাগরিকদের ওপর হামলা বৃদ্ধি করেছে, যার ফলে বহু হতাহতের ঘটনা ঘটছে। গতকালও প্রাচীরের কাছে ইসরাইলি সেনাদের মারধরে ৫৭ বছর বয়সী সেলিম আবু আইশা নিহত হন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনলাইনে জুয়া খেলে সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল করলেন যুবক
অনলাইনে জুয়া খেলে সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল করলেন যুবক

অনলাইনে জুয়া খেলে বাড়ি ও মোটরসাইকেল বিক্রি করে সর্বস্বান্ত হয়ে জুয়া না খেলার প্রতিশ্রুতিতে দুধ দিয়ে গোসল করলেন কুষ্টিয়ার কুমারখালীর Read more

চন্দনাইশে মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি–এলডিপির দুই গ্রুপের সংঘর্ষ
চন্দনাইশে মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি–এলডিপির দুই গ্রুপের সংঘর্ষ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির দুটি গ্রুপ এবং এলডিপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে Read more

বেনাপোলে কলমবিরতি অব্যাহত, আমদানি-রপ্তানি স্বাভাবিক
বেনাপোলে কলমবিরতি অব্যাহত, আমদানি-রপ্তানি স্বাভাবিক

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে চতুর্থ দিনের মতো দেশের দ্বিতীয় বৃহত্তম রাজস্ব আদায়কারি প্রতিষ্ঠান বেনাপোল কাস্টমস হাউজে ‘কলম বিরতি’ পালিত Read more

রায়পুরে ভ্যানের সঙ্গে সংঘর্ষে বৃদ্ধ নিহত
রায়পুরে ভ্যানের সঙ্গে সংঘর্ষে বৃদ্ধ নিহত

‎লক্ষ্মীপুরের রায়পুরে ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোহাম্মদ উল্ল্যা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।‎সোমবার (১৬ মার্চ) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে Read more

চার স্তরের নিরাপত্তায় প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ ময়দান
চার স্তরের নিরাপত্তায় প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ ময়দান

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার অনুষ্ঠিত হবে ১৯৮তম ঈদুল আজহার জামাত। প্রতি বছর এ ঈদগাহ মাঠে আশপাশের জেলা ছাড়াও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন