দক্ষিণ কোরিয়ার একটি আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে ৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সামরিক আইন জারি করার চেষ্টার পর তাকে গ্রেফতারের উদ্যোগে বাধা দেওয়াসহ একাধিক অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।শুক্রবার (১৬ জানুয়ারি) সিউলের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট রায়ে জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে ইউন সুক ইয়লের ঘোষিত মার্শাল ল–সংক্রান্ত মামলায় জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে কর্তৃপক্ষকে বাধা দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।এছাড়া, আদালত ইউনকে সরকারি নথি জালিয়াতি এবং মার্শাল ল জারির ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগেও দোষী সাব্যস্ত করেছে।এই রায়টি ইউন সুক ইয়লের বিরুদ্ধে দায়ের হওয়া মার্শাল ল–সংক্রান্ত ফৌজদারি মামলাগুলোর মধ্যে প্রথম রায়।তবে আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।সূত্র: রয়টার্সএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জবিতে প্রথমবারের মতো ছাত্রসংসদ নির্বাচন: ভোট ২৭ নভেম্বর
জবিতে প্রথমবারের মতো ছাত্রসংসদ নির্বাচন: ভোট ২৭ নভেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রতিষ্ঠার পর এই প্রথম কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের লক্ষ্যে রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষিত রোডম্যাপ Read more

গাছে পেরেক লাগালে ২০ হাজার টাকা জরিমানা, অধ্যাদেশ জারি
গাছে পেরেক লাগালে ২০ হাজার টাকা জরিমানা, অধ্যাদেশ জারি

গাছে পেরেক লাগালে বা অন্য কোনো ধাতব বস্তুর মাধ্যমে গাছের ক্ষতি করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানার বিধান রেখে ‘বন Read more

দুর্গোৎসবে টানা ৬ দিন বেনাপোল-পেট্রাপোলে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
দুর্গোৎসবে টানা ৬ দিন বেনাপোল-পেট্রাপোলে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

ভারতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর। এসময় ভারতের পেট্রাপোল বন্দরের Read more

নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: আমীর খসরু
নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ভোটার ও রাজনৈতিক দলগুলো চায়, নির্বাচনে দেশ একটা স্থিতিশীল অবস্থায় থাকুক। Read more

চরফ্যাশনে জলাবদ্ধতায় শিক্ষার্থীদের দুর্ভোগ
চরফ্যাশনে জলাবদ্ধতায় শিক্ষার্থীদের দুর্ভোগ

ভোলার চরফ্যাশন উপজেলার ১৩ নং উত্তর চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও চলাচলের রাস্তাটি পানিতে ডুবে রয়েছে। জলাবদ্ধতার মধ্যে Read more

শেষ মুহূর্তে স্থগিত হলো ফরিদপুরের ঘুড়ি উৎসব
শেষ মুহূর্তে স্থগিত হলো ফরিদপুরের ঘুড়ি উৎসব

ফরিদপুরে বহুল জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবটি শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) উৎসবটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন