চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী রিফাত (৩৫) কে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ৩টার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চরম্বা ইউনিয়নের তেলিবিলা ৫ নম্বর ওয়ার্ড এলাকায় নিজ বাড়ী থেকে আটক করা হয়।আটক রিফাত একই এলাকার সিদ্দিক সওদাগরের ছেলে। এ সময় তার কাছ থেকে ২টি এলজি, ৭ রাউন্ড কার্তুজ, ২ লিটার দেশীয় মদ, ৪টি রামদা, ৬টি চাকু, ১টি ড্রোন, ৮টি মোবাইল, ৩টি মেমোরি কার্ড, ১টি মোবাইল ব্যাটারি, ১টি রকেট প্যারাসুট ফ্লেয়ার সিগন্যাল, ১টি পেনড্রাইভ ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।লোহাগাড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ওলিদ বিন মৌদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সেনাবাহিনী ও লোহাগাড়া থানা পুলিশ কর্তৃক অবৈধ অস্ত্রধারী রিফাত (৩৫), পিতা-সিদ্দিক সওদাগরের বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করে তাকে অস্ত্র ও সরঞ্জামাদিসহ আটক করা হয়। আটকের পর তাকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেরেবাংলা একে ফজলুল হকের জন্মদিন আজ
শেরেবাংলা একে ফজলুল হকের জন্মদিন আজ

অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হকের ১৫৩তম জন্মদিন আজ। ১৮৭৩ সালের এই দিনে বরিশাল জেলার বাকেরগঞ্জের সাতুরিয়া গ্রামে Read more

হারানো এনআইডি তুলতে এখন থেকে লাগবে না জিডি
হারানো এনআইডি তুলতে এখন থেকে লাগবে না জিডি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে এখন থেকে আর জিডি করা লাগবে না। নাগরিকদের ভোগান্তি কমাতে জিডি করার এই বাধ্যবাধকতা তুলে Read more

লটারি পদ্ধতি বহাল থাকবে স্কুলে ভর্তিতে
লটারি পদ্ধতি বহাল থাকবে স্কুলে ভর্তিতে

আগামী শিক্ষাবর্ষেও দেশের সরকারি ও বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তিতে লটারি পদ্ধতি চালু থাকবে। শিগগিরই লটারির মাধ্যমে ভর্তির নীতিমালা প্রকাশ করবে Read more

সৌদিতে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
সৌদিতে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

সৌদি আরবে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। একই সময় আত্মঘাতি ড্রোনও আঘাত হানে। তবে সেসব লক্ষ্যবস্তুতে ধ্বংসযজ্ঞ চালানোর আগেই ভূপাতিতের Read more

নারী এমপিদের নিয়ে আমির হামজার কটাক্ষের বিচার চাইলেন রুমিন ফারহানা
নারী এমপিদের নিয়ে আমির হামজার কটাক্ষের বিচার চাইলেন রুমিন ফারহানা

জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার একটি বক্তব্যকে ইঙ্গিত করে জাতীয় সংসদে বিচার চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন