রাঙামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কের কামিলাছড়ি মগবান এলাকায় গাছ বোঝাই একটি মিনি পিকআপ খাদে পড়ে দুই শ্রমিক নিহত ও একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে গাছ বহনকারী মিনি পিকআপটি ঢালু রাস্তায় উপরে উঠতে ব্যর্থ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে গড়িয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িটি উল্টে গিয়ে গাড়িতে থাকা তিনজন শ্রমিক নিচে চাপা পড়েন।খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। মধ্যরাতে হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত শ্রমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।নিহতরা হলেন; মগবান ইউনিয়নের কামিলাছড়ির বাসিন্দা (১) সাদেক চাকমা (৩৮) ও মিলন চাকমা (৫০)। এই ঘটনায় বিনয় চাকমা (৩৫) নামের একজন আহত হয়েছেন। হতাহতরা একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন।রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা: শওকত আকবর খান জানিয়েছেন, রাতের বেলায় দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে; ময়নাতদন্তের জন্য মর্গে মরদেহগুলো রাখা আছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাণিজ্য মেলা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি: বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য মেলা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য মেলা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্য Read more

শেকৃবিতে সরকারবিরোধী যড়যন্ত্রের গন্ধ, সতর্কবার্তা জারি করল প্রশাসন
শেকৃবিতে সরকারবিরোধী যড়যন্ত্রের গন্ধ, সতর্কবার্তা জারি করল প্রশাসন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ক্যাম্পাসে সরকার বিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ক্যাম্পাসের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করা Read more

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও তরুণ রক্ষণশীলদের প্রভাবশালী নেতা চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির উটাহর Read more

ভারতে কারাভোগের পর দেশে ফিরল দুই বাংলাদেশি
ভারতে কারাভোগের পর দেশে ফিরল দুই বাংলাদেশি

ভারতে বিভিন্ন সময় পাচারের শিকার দুইজন বাংলাদেশি নারী-পুরুষকে ভারতে কারাভোগের পর দেশে ফেরত আনা হয়েছে।মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল Read more

জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু
জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৮টা ৩০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন