আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড এ তথ্য জানিয়েছে।বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা সূচি প্রকাশিত হয়।সূচি অনুসারে, আগামী ২১ এপ্রিল থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২০ মে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। আর ব্যবহারিক পরীক্ষা ৭ থেকে ১৪ জুনের মধ্যে শেষ করতে হবে।প্রতিবছরের ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হলেও গত বছর এবং চলতি বছর এই নিয়মের ব্যত্যয় ঘটেছে।পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলি-১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন নিতে হবে।২. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা নিতে হবে।৩. প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।৪. পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে সংগ্রহ করবে।৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলো জাতীয় শিক্ষক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাতে হবে।৬. পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।৭. পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।৮. প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/বিষয়গুলোর পরীক্ষায় অংশ নিতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া যাবে না।৯. পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো জটিলতা তৈরি হলে প্রতিষ্ঠানপ্রধান দায়ী থাকবেন।১০. পরীক্ষার্থীরা পরীক্ষায় শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।১১. কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবে না।১২. সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে।১৩. ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।১৪. পরীক্ষার ফলাফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এ বিষয়ে দৈনিক পত্রিকায় এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন প্রক্রিয়া, তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রামুতে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩
রামুতে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩

কক্সবাজারের রামুতে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।সোমবার (২৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার Read more

তারাগঞ্জে ২ কৃষকের গোয়াল থেকে ৪ গরু চুরি
তারাগঞ্জে ২ কৃষকের গোয়াল থেকে ৪ গরু চুরি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ২ কৃষকের গোয়াল থেকে ৪ গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (০১ আগস্ট) দিবাগত রাতে এ গরু চুরির Read more

খানসামায় ‘ভুতুড়ে হাজিরা’, পলাতক থেকেও তোলা হচ্ছে সরকারি বেতন!
খানসামায় ‘ভুতুড়ে হাজিরা’, পলাতক থেকেও তোলা হচ্ছে সরকারি বেতন!

দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এক বছর ধরে চলছে চরম অনিয়ম ও দুর্নীতি। বেশ কয়েকজন অধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারী Read more

যশোরে ১ কোটি ৮৩ লাখ টাকার স্বর্ণের বার ও আংটিসহ পাচারকারী আটক
যশোরে ১ কোটি ৮৩ লাখ টাকার স্বর্ণের বার ও আংটিসহ পাচারকারী আটক

যশোর-খুলনা মহাসড়কের মুড়লির মোড় এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ২০ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার ও এক কেজি ৪৫ গ্রাম Read more

স্থগিত হওয়া আইপিএলের শুরুর দিনেই মাঠে গড়াবে পিএসএলও
স্থগিত হওয়া আইপিএলের শুরুর দিনেই মাঠে গড়াবে পিএসএলও

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। এরই মধ্যে জানা গেছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের মাঠে গড়াবে ১৭ Read more

১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারে পরীক্ষায় ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাস করেনি। অর্থাৎ, এসব প্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন