রাজধানীর মিরপুরে স্টেডিয়ামের বাইরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে সেনাসদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরের পর এ ঘটনা ঘটে।ক্রিকেটারদের বয়কটের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লীগ- বিপিএলের আজকের নির্ধারিত ম্যাচ মাঠে গড়ায়নি।প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুরে কিছু মানুষ স্টেডিয়ামের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। পরে স্টেডিয়ামের সামনে বিসিবির বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয়।বিপিএলের বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হয় এবং স্টেডিয়ামের ভেতরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। বর্তমানে স্টেডিয়ামের আশপাশে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।সূচী অনুযায়ী আজ বিপিএলে ঢাকা পর্ব শুরু হওয়ার কথা। দিনের প্রথম খেলা ১টায় চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হওয়ার কথা ছিল রাজশাহী ওয়ারিয়র্সের। তবে গতকাল বুধবার বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের নিয়ে অবমাননাকর মন্তব্য করায় রাতেই বিপিএলসহ সব ধরণের ক্রিকেট বয়কট করার ঘোষণা দেয় ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।এরপর বিসিবি নানাভাবে সমঝোতা করার চেষ্টা করলেও লাভ হয়নি। বরং দুপুর আড়াইটায় আরেক দফা সংবাদ সম্মেলন করে কোয়াব জানিয়ে দেয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে নামবেন না ক্রিকেটাররা। এর কিছুক্ষণ পরই জাগো নিউজ বিসিবির সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করে, নাজমুলকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। ঘণ্টা খানেক পর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সেটাই জানিয়ে দেয়। যদিও কোয়াবের দাবি ছিল নাজমুল বোর্ড থেকে সরিয়ে দেওয়া।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদি আরবে সম্পত্তি কেনার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা
সৌদি আরবে সম্পত্তি কেনার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা

সৌদি আরবে বসবাসরত প্রবাসীগণ ২০২৬ সাল থেকে দেশটির নির্দিষ্ট কিছু অঞ্চলের সম্পত্তি কেনার সুযোগ পাবেন। সৌদি সরকার সম্প্রতি এ সংক্রান্ত Read more

সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন শুল্কহার নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৫ এপ্রিল) Read more

দিনাজপুর–৬ আসনে জামায়াতের মনোনয়নপত্র সংগ্রহ
দিনাজপুর–৬ আসনে জামায়াতের  মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর–৬ (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।বৃহস্পতিবার Read more

সারাদেশে আজ থেকেই চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা
সারাদেশে আজ থেকেই চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

সন্ত্রাসী ও অপরাধীদের ধরতে আজ থেকেই দেশে চিরুনি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. Read more

ঈদের টানা সাত দিনের ছুটিতে মহাসড়কে চলবে না যেসব যানবাহন
ঈদের টানা সাত দিনের ছুটিতে মহাসড়কে চলবে না যেসব যানবাহন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং মহাসড়কে যানজট নিরসনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জরুরি বিজ্ঞপ্তি Read more

নিম্নচাপে উত্তাল সমুদ্র, কুয়াকাটায় ৩ নম্বর সংকেতেও উৎসবে পর্যটকরা
নিম্নচাপে উত্তাল সমুদ্র, কুয়াকাটায় ৩ নম্বর সংকেতেও উৎসবে পর্যটকরা

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে কুয়াকাটায় বিরাজ করছে বৈরী আবহাওয়া। সমুদ্রে জারি রয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত, ফুঁসে উঠছে সমুদ্র, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন