মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা কক্সবাজারের টেকনাফের নাফ নদের মোহনা থেকে আবারও ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে।ধরে নেওয়া জেলেদের মধ্যে দুই মাঝি হলেন আব্দুল হাফেজ ও মো. আমিন। তবে বাকিদের নাম ও ঠিকানা এখনো জানা যায়নি।টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাট ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, দুটি ট্রলারসহ ১৩ জন মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এছাড়া আরও কিছু ট্রলারের খোঁজ পাওয়া যাচ্ছে না। মূলত ভাটার কারণে জেলার মিয়ানমার সীমানা দিয়ে ফেরার পথে এ ধরনের ঘটনা ঘটছে। এপাশে চরের কারণে ট্রলার চলাচল করতে পারছে না।তিনি আরও বলেন, ‘আব্দুল হাফেজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়েছে বলে তিনি জানান। হাফেজ জানিয়েছিলেন, সাগরে মাছ শিকার শেষে টেকনাফে ফেরার পথে শাহপরীর দ্বীপের পূর্ব- দক্ষিণ নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে ধাওয়া করে আমাদের আটক করে মিয়ানমারের দিকে নিয়ে যাচ্ছে। এরপর থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ সম্ভব হয়নি।’টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন,‘ বিষয়টি শুনেছি। তবে এটি নতুন কিছু নয়। প্রতিদিনই আরাকান আর্মির সদস্যরা বঙ্গোপসাগর থেকে ফেরার পথে বাংলাদেশি ট্রলারসহ জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যাচ্ছে। গত চারদিনে পাঁচটি ট্রলারসহ ৪৬ জন জেলেকে ধরে নিয়ে গেছে।’স্থানীয় জেলে ও ট্রলার মালিকরা বলছেন, ভাটার কারণে ট্রলার চলাচল সীমিত হওয়ায় আরাকান আর্মির সদস্যরা সহজেই জেলেদের আটক করতে পারছে। এছাড়া পাহাড়ি ও চরের কারণে নিরাপদ পথ সীমিত হওয়ায় প্রতিনিয়ত জেলেদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাদাম চাষে ভাগ্য সুপ্রসন্নের স্বপ্ন বুনছেন নবীনগরের কৃষকরা
বাদাম চাষে ভাগ্য সুপ্রসন্নের স্বপ্ন বুনছেন নবীনগরের কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাদামের আবাদ। চলতি রবি মৌসুমে পুরো উপজেলায় বাদাম আবাদ হয়েছে প্রায় ৮৫ হেক্টর Read more

সখিপুরে অবৈধভাবে ক্যাবল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সখিপুরে অবৈধভাবে ক্যাবল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলাধীন আনু সরকারের গ্রামে শাহজালাল সরদারের বাসায় অবৈধভাবে ক্যাবল বসাতে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ঝুলেছিল ফরিদ গাজী (৩০)। Read more

বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে সিলেট
বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে সিলেট

নানা নাটকীয়তা আর ঘটনাপ্রবাহের পর অবশেষে শুরু হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর।  টুর্নামেন্টের প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের Read more

ধামরাইয়ে মা ও দুই ছেলেকে হত্যার রহস্য উন্মোচন, মেয়ের জামাই গ্রেপ্তার
ধামরাইয়ে মা ও দুই ছেলেকে হত্যার রহস্য উন্মোচন, মেয়ের জামাই গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে বসতঘর থেকে মা ও দুই ছেলের লাশ উদ্ধারের ঘটনায় রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা Read more

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

ঈদুল ফিতরের ছুটির মধ্যে শুধু ঈদের দিন মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি Read more

পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের ব্যতিক্রমী উদ্যোগ
পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সৃষ্টিশীল শিক্ষার্থীদের নিয়ে ‘পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা ২০২৫’ আয়োজন করেছে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন