সম্প্রতি ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করে সমালোচনার জন্ম দেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। এমন মন্তব্যের পর তার পদত্যাগ দাবি করে সব ধরনের ক্রিকেট বয়কট করেন ক্রিকেটাররা। এমন পরিস্থিতিতে বিসিবির সব ধরনের কার্যক্রম থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলন ডাকে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সেখানে জানানো হয়, নিজেদের অবস্থানে তারা অনড় থাকবেন। তবে বিসিবি পরিচালক নাজমুল ইসলাম পদত্যাগ করলে তারা খেলার জন্য প্রস্তুত থাকবেন। তার কিছুক্ষণ পরই খবর আসে, ফিন্যান্স কমিটিসহ বিসিবির সব ধরনের কার্যক্রম থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেয়া হয়েছে। নাজমুল ইসলামের পরিবর্তে বিসিবির অর্থ কমিটির দায়িত্ব নিয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি। বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সাম্প্রতিক ঘটনাবলি পর্যালোচনা করে বিসিবি সভাপতি তাৎক্ষণিকভাবে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিসিবি সংবিধানের ৩১ অনুচ্ছেদের অধীনে বিসিবি সভাপতির উপর ন্যস্ত কর্তৃত্ব অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বোর্ডের অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি পুনর্ব্যক্ত করে যে ক্রিকেটারদের স্বার্থ তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বোর্ড তার এখতিয়ারভুক্ত সকল খেলোয়াড়ের সম্মান ও মর্যাদা বজায় রাখতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে, বিসিবি আশা করে যে, বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য ক্রিকেটাররা সর্বোচ্চ পেশাদারিত্ব এবং নিষ্ঠা প্রদর্শন অব্যাহত রাখবে। এছাড়া ক্রিকেটাররা বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশগ্রহণ অব্যাহত রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বে ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাচ্ছে ফিলিস্তিনি খেজুর, উৎপাদনে রেকর্ড
বিশ্বে ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাচ্ছে ফিলিস্তিনি খেজুর, উৎপাদনে রেকর্ড

চলতি বছর রেকর্ড পরিমাণ খেজুর উৎপাদন করেছে ফিলিস্তিন। ২০২৫ মৌসুমে দেশটিতে প্রায় ২৫ হাজার ৩০০ টন খেজুর উৎপাদিত হয়েছে, যা Read more

গাজীপুরে ২১ দফা দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ
গাজীপুরে ২১ দফা দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ

“নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া”-এই স্লোগানে গাজীপুর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন সেখানকার গণমাধ্যমকর্মীরা। সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি)-এর উদ্যোগে আয়োজিত Read more

শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুইজনের মৃত্যু
শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুইজনের মৃত্যু

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুরে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নির্মাণ শ্রমিক ও পাহারাদারসহ দুইজনের মর্মান্তিক Read more

মাত্র ২৪ ঘণ্টায় গাজায় ফিরল পাঁচ লাখের বেশি ফিলিস্তিনি
মাত্র ২৪ ঘণ্টায় গাজায় ফিরল পাঁচ লাখের বেশি ফিলিস্তিনি

দুই বছরের ভয়াবহ যুদ্ধ শেষে যুদ্ধবিরতি কার্যকরের প্রথম ২৪ ঘণ্টায় গাজায় ফিরেছেন পাঁচ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি। গাজার সিভিল ডিফেন্স Read more

টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিব বাবুকে বহিস্কার
টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিব বাবুকে বহিস্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইল জেলা যুব দলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম বাবুকে প্রাথমিক সদস্যপদসহ Read more

ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল
ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল

বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশে সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান আলোচনা সংক্রান্ত ব্যস্ততার কারণে এশিয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন