আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করার আইনি কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক ইস্যু ও নির্বাচন নিয়ে আলাপকালে তিনি এ কথা বলেন।নির্বাচন নিয়ে জনমনে তৈরি হওয়া সংশয় উড়িয়ে দিয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘নির্বাচন হবে এবং তা ১২ ফেব্রুয়ারিই হবে। তবে এ নিয়ে মানুষের মধ্যে একটা সংশয় ছড়িয়ে দেয়া হচ্ছে, যাতে নির্বাচন হবে কি না, তা নিয়ে মানুষ দ্বিধাদ্বন্দ্বে থাকে। আমি স্পষ্ট করে বলতে চাই, এই প্রপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না।’আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কতটা গ্রহণযোগ্য বা অংশগ্রহণমূলক হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,  ‘আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিযোগ আসতেই পারে। তবে নির্বাচন কমিশনের এ ব্যাপারে প্রতিকার দেয়ার স্পষ্ট বিধান রয়েছে।’নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “যারা পরিবর্তন এবং সংস্কার চান, তাদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষেই রায় দিতে হবে। এটি নিয়ে সরকারের প্রচারণায় নিরপেক্ষতা হারাবে না। যে সরকার আইন পাস করতে পারে, সে সরকার অবশ্যই এই ইস্যুতে অবস্থান নিতে পারে। সুতরাং গণভোটের পক্ষে সরকারের প্রচারণার বিষয়টি প্রশ্নবিদ্ধ হবে না।”যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে তিনি জানান, বিষয়টি সরকারের নজরে আছে। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখন থেকেই কাজ শুরু করবে যাতে দ্রুত সমাধান পাওয়া যায়। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান
মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসারত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন। এ অবস্থায় দেশবাসীর কাছে মায়ের Read more

সরিষাবাড়ীর ১৬ গ্রামে ঈদুল আজহা উদযাপন
সরিষাবাড়ীর ১৬ গ্রামে ঈদুল আজহা উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১৬টি গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। শুক্রবার (৬ Read more

বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত
বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত

২০১০ থেকে ২০২০ এই ১০ বছরে বিশ্বজুড়ে ব্যাপকভাবে বেড়েছে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা। ভারতেও তার ব্যতিক্রম হয়নি। দাবি করা হচ্ছে, আগামী Read more

ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে ২৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তরিকুল ইসলাম (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে Read more

বৃষ্টি হলেই সড়ক হয় যেন খাল
বৃষ্টি হলেই সড়ক হয় যেন খাল

চলতি মৌসুমে বায়ুর কারণে গত ৩ দিন যাবৎ একটানা বৃস্টি হচ্ছে বরিশালে। তবে গত ২৪ ঘন্টায় ১৭৮ দশমিক ৫ মিলিমিটার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন