সেনা হেফাজতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করা চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় জীবননগর পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ২য় জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ পড়ান জীবননগর বসুতিপাড়া জামে মসজিদের ঈমাম মাওলানা রুহুল আমিন।পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন, মরহুমের বড় ভাই কাজল হোসেন। জানাযা শেষে পৌর কেন্দ্রীয় কবরস্থানে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে।সমাহিত করার পর মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে অংশ নেয় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুসহ হাজারো মুসল্লীরা।পরে মরহুম বিএনপি নেতার বড় ভাই কাজল হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমার ভাইকে সেনা অভিযানের নামে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। গত দুইদিন ধরে অনেকেই বলছেন এর সঠিক বিচার হবে। এটি শুধু মুখের কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে এটার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’উল্লেখ্য যে, গত ১৩ জানুয়ারী রাতে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা।সেনা হেফাজতে থাকার কিছুক্ষণ পরে মৃত্যু বরণ করেন তিনি। মঙ্গলবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ সমাবেশ করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। তারা অভিযোগ করেন- বিএনপি নেতা ডাবলুকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।বিক্ষোভ মিছিলে জীবননগর শহর উত্তাল হয়ে পড়ে। সড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয়। পরে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এই ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিভিন্ন নেতৃবৃন্দ শোক জানান। অভিযানে অংশগ্রহণ করা সকল সেনা সদস্যকে প্রত্যাহার করে সেনানিবাসে পাঠানো হয়।মরদেহ ময়নাতদন্ত শেষে বুধবার জীবননগর পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১ম জানাযা অনুষ্ঠিত হয়। পরেরদিন বৃহস্পতিবার সকাল ১০ টায় একই স্থানে ২য় জানাযা শেষে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় বিএনপি নেতা ডাবলুকে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরিষাবাড়ী সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান
সরিষাবাড়ী সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান

জামালপুরে সরিষাবাড়ীতে সাব রেজিস্ট্রার অফিসে দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা গ্রহীতাদের হয়রানি সহ বিভিন্ন দুর্নীতির তথ্য Read more

রাজধানীর কাকরাইলে সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে যা জানাল সেনাবাহিনী
রাজধানীর কাকরাইলে সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে যা জানাল সেনাবাহিনী

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। Read more

এলপি গ্যাসের দাম ৯১ টাকা কমলো
এলপি গ্যাসের দাম ৯১ টাকা কমলো

দেশের বাজারে ভোক্তাপর্যায়ে এলপি নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ Read more

ঢাকার আবহাওয়া নিয়ে যা জানাল অধিদপ্তর
ঢাকার আবহাওয়া নিয়ে যা জানাল অধিদপ্তর

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল Read more

বোমা হামলার হুমকিতে কানাডার ছয়টি প্রধান বিমানবন্দরে ফ্লাইট ব্যাহত
বোমা হামলার হুমকিতে কানাডার ছয়টি প্রধান বিমানবন্দরে ফ্লাইট ব্যাহত

কানাডার রাজধানী ওটাওয়াসহ ছয়টি বড় শহরের বিমানবন্দরে স্থানীয় সময় বৃহস্পতিবার বোমা হামলার হুমকি পাওয়া গেছে। এ ঘটনায় সাময়িকভাবে ফ্লাইট ওঠানামা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন