ভোলা শহরের বেসরকারি ক্লিনিক বন্ধন হেলথ্ কেয়ার এন্ড ডায়াবেটিস সেন্টারে ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগে লামিয়া নামের এক প্রসূতির মৃত্যুর ঘটনায় আদালত স্বপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) মামলা রুজু করেছেন।বুধবার (১৪ জানুয়ারি) ভোলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমান এ ঘটনায় স্বপ্রণোদিত হয়ে মিস কেস রুজু করেন।আদালত সূত্রে জানা গেছে, গেলো ৭ জানুয়ারি বুধবার ভোলা পৌর এলাকার মোল্লাপট্টিস্থ বন্ধন ক্লিনিকে ভোলা শহরের আবহাওয়া অফিস রোড এলাকার বাসিন্দা শরিফের স্ত্রী লামিয়া আক্তার (২২) সিজারিয়ান অপারেশনের জন্য ভর্তি হন। অপারেশনের পর চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গেলো সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় লামিয়ার মৃত্যু হয়। অভিযোগ রয়েছে, চিকিৎসাকালে তাকে ভুল রক্তের গ্রুপের রক্ত সরবরাহ করা হয়েছিল। অর্থাৎ তার রক্তের গ্রুপ ছিলো ‘ও পজিটিভ’ (ও+) তাকে দেওয়া হয়েছে ‘বি পজিটিভ’ (B+) গ্রুপের রক্ত।ঘটনাটি রাতেই জাতীয় ও স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হলে বিষয়টি আদালতের নজরে আসে।আদালতের আদেশে উল্লেখ করা হয়, সংবাদে উল্লিখিত ঘটনাটি প্রাথমিকভাবে চিকিৎসাসেবায় গুরুতর অবহেলার ইঙ্গিত বহন করে। বিষয়টি জনস্বাস্থ্য ও রোগীর নিরাপত্তার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট হওয়ায় তা গুরুত্বসহকারে বিবেচনার প্রয়োজন রয়েছে।আদেশে Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, 1982-এর বিধানসমূহের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়।আইনের ধারা ৯ অনুযায়ী, বেসরকারি ক্লিনিক পরিচালনায় লাইসেন্সের শর্ত যথাযথভাবে প্রতিপালন করা বাধ্যতামূলক। এসব শর্তের মধ্যে পর্যাপ্ত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ, প্রয়োজনীয় যন্ত্রপাতি, জীবনরক্ষাকারী ওষুধের মজুত এবং নিবন্ধিত চিকিৎসক ও নার্সের উপস্থিতি নিশ্চিত করার কথা বলা হয়েছে।এছাড়া একই আইনের ধারা ১১ অনুযায়ী, বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়মিত পরিদর্শন করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনগত দায়িত্ব বলেও আদেশে উল্লেখ করা হয়। পরিদর্শনে কোনো অনিয়ম বা বিধি লঙ্ঘন পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।সুয়োমোটো মামলা যখন আদালত মনে করে কোনো ঘটনা আইন, ন্যায়বিচার বা জনস্বার্থের জন্য গুরুতর, তখন আদালত স্বপ্রণোদিত মামলা করতে পারে।  সুয়োমোটো মামলা হয় সাধারণত মানবাধিকার লঙ্ঘন করলে, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, গুরুতর অপরাধ বা জনস্বার্থ সংশ্লিষ্ট ঘটনায়৷ এসকল মামলায় সংবাদপত্র, টিভি বা সামাজিক মাধ্যমে প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরের ভিত্তিতে দায়ের করা হয়৷ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাম্য হত্যার প্রতিবাদে বরিশালে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
সাম্য হত্যার প্রতিবাদে বরিশালে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে বরিশাল ব্রজমোহন কলেজে কেন্দ্রীয় কর্মসূচি পালন করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (১৫ Read more

শেষকৃত্যের আগ মুহূর্তে মৃত নারীকে পাওয়া গেল জীবিত অবস্থায়
শেষকৃত্যের আগ মুহূর্তে মৃত নারীকে পাওয়া গেল জীবিত অবস্থায়

ভারতে ৮৬ বছরের এক বৃদ্ধাকে মৃত ভেবে দাহ করার জন্য নেওয়া হয়েছিল শ্মশানে, কিন্তু শেষকৃত্যের আগমুহূর্তে দেখা যায় তিনি জীবিত।চাঞ্চল্যকর Read more

লো সেলসোর গোলে আর্জেন্টিনার জয়
লো সেলসোর গোলে আর্জেন্টিনার জয়

জিওভানি লো সেলসোর একমাত্র গোলে ভেনেজুয়েলাকে ১-০ ব্যবধানে হারাল মেসিবিহীন আর্জেন্টিনা। যদিও মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচটি ছিল Read more

আজ ডাকসু নির্বাচন, প্রস্তুত ভোটকেন্দ্র
আজ ডাকসু নির্বাচন, প্রস্তুত ভোটকেন্দ্র

দেশের মিনি পার্লামেন্ট বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে। দীর্ঘ  ছয় বছর পর আবারও Read more

জম্মু-কাশ্মিরের শ্রীনগরে তুষার ধস, নিহত ৭
জম্মু-কাশ্মিরের শ্রীনগরে তুষার ধস, নিহত ৭

জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগরের সঙ্গে লাদাখের রাজধানী লেহ এর সংযোগকারী মহাসড়ক এনএইচ-১ এর জোজিলা পাস এলাকায় একাধিক তুষারধস হয়েছে। এতে নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন