বিএনপি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানার ৫৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান করেন। নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান মুক্তিযোদ্ধা বাসেত। ফেসবুক স্ট্যাটাসে রফিকুল বাসেত লেখেন, ‘আমি বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত। ‎দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি বিএনপির গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। ‎আজ আমি স্পষ্টভাবে জানাতে চাই! ‎আমি বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।’তিনি লেখেন, ‘দীর্ঘ আত্মসমালোচনা, উপলব্ধি ও চিন্তার পর আমি ইসলামী আদর্শে জীবন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি এবং সেই আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর মহানগর এর নায়েবে আমির, গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হোসেন আলী এবং মহানগর সহকারী সেক্রেটারি আফজাল হোসেন ভাইয়ের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। ‎আমি বিশ্বাস করি ইসলামী জীবনব্যবস্থা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সর্বোত্তম পথ। ‎রাজনৈতিক জীবনে অনেক ভুল ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি, এবং দোয়া কামনা করছি, ‎যেন আল্লাহ আমাকে সত্য ও ন্যায়ের পথে অবিচল রাখেন। আল্লাহুম্মা আমিন।’গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর জামায়াতের নায়েবে আমির হোসেন আলী বলেন, ‘বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এর আগে তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদিকে গুলি: আদালতে যে তথ্য দিলেন ফয়সালের স্ত্রী ও বান্ধবী
হাদিকে গুলি: আদালতে যে তথ্য দিলেন ফয়সালের স্ত্রী ও বান্ধবী

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া Read more

বরগুনায় আ.লীগের সাবেক তিন এমপিসহ ২৩১ জনের বিরুদ্ধে মামলা
বরগুনায় আ.লীগের সাবেক তিন এমপিসহ ২৩১ জনের বিরুদ্ধে মামলা

বরগুনায় জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক তিন এমপিসহ আওয়ামী লীগের ২৩১ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে Read more

সড়কে তীব্র যানজট, বাধ্য হয়ে মোটরসাইকেলে গন্তব্যে গেলেন উপদেষ্টা
সড়কে তীব্র যানজট, বাধ্য হয়ে মোটরসাইকেলে গন্তব্যে গেলেন উপদেষ্টা

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তীব্র যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল Read more

বিমানবন্দর থেকে যে রুটে ঢাবিতে নেওয়া হবে হাদির মরদেহ
বিমানবন্দর থেকে যে রুটে ঢাবিতে নেওয়া হবে হাদির মরদেহ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে Read more

ঘাটাইলে বন বিভাগের জমি দখলের সময় আটক ২
ঘাটাইলে বন বিভাগের জমি দখলের সময় আটক ২

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বন বিভাগের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে বন বিভাগ। পরে Read more

শর্তসাপেক্ষে বাকৃবিতে ৫ ঘণ্টা পর রেল অবরোধ প্রত্যাহার
শর্তসাপেক্ষে বাকৃবিতে ৫ ঘণ্টা পর রেল অবরোধ প্রত্যাহার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা–ময়মনসিংহগামী রেল অবরোধ করেন শিক্ষার্থীরা। ৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন