নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির রায়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিশিষ্ট বিজ্ঞানী ড. শাহাবুদ্দিন আহমেদ।​বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর ফলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার অংশগ্রহণে আর কোনো আইনি বাধা থাকল না।এরআগে গত ৩ জানুয়ারি ১ শতাংশ ভোটারের তালিকায় গরমিলের অভিযোগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন।​প্রার্থিতা ফিরে পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. শাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচন কমিশনের এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’​স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নামার কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ‘আমার দল যাকে মনোনয়ন দিয়েছে, তার পক্ষে প্রকৃত বিএনপির কোনো নেতাকর্মীর পক্ষে কাজ করা সম্ভব নয়। এলাকার সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীদের অনুরোধে এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছি।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে সেতুর সংযোগ সড়ক নাই, ভোগান্তিতে জনসাধারণ
বাউফলে সেতুর সংযোগ সড়ক নাই, ভোগান্তিতে জনসাধারণ

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বগী গ্রাম ও দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের এলাকাবাসীর সুবিধার্থে বগী খালের ওপর নির্মাণ করা হয় Read more

মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান
মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর কালজয়ী কণ্ঠশিল্পী এবং একুশে পদকপ্রাপ্ত প্রথিতযশা সংগীতব্যক্তিত্ব মাহবুবা রহমান মারা গেছেন।গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) Read more

জামালপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে ১৭ জন গ্রেফতার
জামালপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে ১৭ জন গ্রেফতার

জামালপুরে পুলিশের ‘ডেভিল হান্ট, ফেইজ-২’ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত Read more

এশিয়া কাপের নবম শিরোপা জয়ে ভারতের প্রয়োজন ১৪৭ রান
এশিয়া কাপের নবম শিরোপা জয়ে ভারতের প্রয়োজন ১৪৭ রান

এশিয়া কাপের নবম শিরোপা জয়ে ভারতের প্রয়োজন ১৪৭ রান। টুর্নামেন্টের ১৭তম আসরের ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা Read more

যশোরে প্রাইভেটকার দুর্ঘটনায় ঝরল এক পরিবারের ৩ প্রাণ
যশোরে প্রাইভেটকার দুর্ঘটনায় ঝরল এক পরিবারের ৩ প্রাণ

যশোর-মাগুরা সড়কের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট এলাকায় প্রাইভেটকার দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৪ মার্চ) দিবাগত রাত পৌনে ৩ Read more

ঢাকায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা
ঢাকায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

সকাল থেকে ঢাকার আকাশে মেঘের আনাগোনা দেখা গেছে। সূর্যের দেখা মেলেনি এই সকালেও।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানী ঢাকায় মৌসুমের সর্বনিমস্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন