সরকারি কর্মচারীদের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করতে আজ ফের বৈঠকে বসছে নবম জাতীয় পে-কমিশন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনের সভাকক্ষে পে-স্কেল নিয়ে পূর্ণ কমিশনের এই বৈঠক শুরু হবে।বৈঠকে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণের পাশাপাশি গ্রেড সংখ্যা, বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ও উৎসব ভাতা, অবসরকালীন সুবিধাসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। কমিশনের সদস্যরা একমত হলে এসব বিষয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।সূত্র জানায়, পে-কমিশনের প্রতিবেদনে বাজারে চলমান মূল্যস্ফীতি, নিত্যপণ্যের উচ্চমূল্য, পরিবারের সদস্য সংখ্যা, আবাসন ব্যয় ও শিক্ষা ব্যয়কে প্রধান সূচক হিসেবে বিবেচনায় নেওয়া হচ্ছে। এই পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক ভবিষ্যৎ সরকারের জন্য বেতন কাঠামো নির্ধারণে মূল রেফারেন্স হিসেবে কাজ করবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আদালত থেকে ফেরার পথে মামলার বাদীকে উপর্যুপরি ছুরিকাঘাত
আদালত থেকে ফেরার পথে মামলার বাদীকে উপর্যুপরি ছুরিকাঘাত

কিশোরগঞ্জে আদালত থেকে বাড়ি ফেরার পথে মামলার বাদী জাহাঙ্গীর আলম নামে একজনকে উপর্যুপরি ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।বুধবার Read more

ঘূর্ণিঝড় কালমেগির তাণ্ডবে ফিলিপাইনে নিহত বেড়ে ১৪০
ঘূর্ণিঝড় কালমেগির তাণ্ডবে ফিলিপাইনে নিহত বেড়ে ১৪০

ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড় কালমেগির আঘাতে নিহত বেড়ে ১৪০ জনে দাঁড়িয়েছে। এছাড়া ব্যাপক বন্যার পরিপ্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দেশজুড়ে Read more

আশুলিয়ার আলোচিত যুবলীগ নেতা রাজন ভূঁইয়া গ্রেপ্তার
আশুলিয়ার আলোচিত যুবলীগ নেতা রাজন ভূঁইয়া গ্রেপ্তার

আশুলিয়ায় অভিযান চালিয়ে একাধিক ছাত্র-জনতার হত্যা মামলার আসামি যুবলীগ নেতা জলিল উদ্দীন ভূঁইয়া ওরফে রাজন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪ এর Read more

প্রেমের টানে ভারতীয় যুবক হাতীবান্ধায়, আটক করল পুলিশ
প্রেমের টানে ভারতীয় যুবক হাতীবান্ধায়, আটক করল পুলিশ

লালমনিরহাটের হাতীবান্ধায় প্রেমের টানে প্রেমিকার বাড়িতে এলেন এক ভারতীয় যুবক। ওই যুবকের নাম আরিয়ান মির্জা (২২)। এ ঘটনায় ওই যুবককে Read more

বরগুনায় বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা, একদিনে আক্রান্ত ১০২ জন!
বরগুনায় বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা, একদিনে আক্রান্ত ১০২ জন!

বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। সংক্রমণের মাত্রা এতটাই বেড়েছে যে, তা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। গত Read more

টানা ৪ সপ্তাহ আল-আকসায় জুমার নামাজ বন্ধ
টানা ৪ সপ্তাহ আল-আকসায় জুমার নামাজ বন্ধ

ইসরায়েলের কঠোর বিধিনিষেধের কারণে টানা চতুর্থ সপ্তাহের মতো আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করতে পারেননি ফিলিস্তিনি মুসল্লিরা। ফেব্রুয়ারির শেষ দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন