বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। সংক্রমণের মাত্রা এতটাই বেড়েছে যে, তা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রেকর্ড ১০২ জন রোগী ভর্তি হয়েছেন, যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ ভর্তির সংখ্যা।স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ৫ জুলাই সকাল ৮টা থেকে ৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত সময়ে বরগুনা জেনারেল হাসপাতালে ৭৬ জন, পাথরঘাটা উপজেলায় ১২ জন, তালতলীতে ৭ জন এবং বামনায় ৭ জন রোগী ভর্তি হয়েছেন। এর আগে, গত ২৩ জুন সর্বোচ্চ ৯৩ জন রোগী ভর্তি হয়েছিল।সরকারি হিসাবে বরগুনায় ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৬ জন। বেসরকারি বিভিন্ন সূত্র বলছে, চলতি বছর ডেঙ্গুতে জেলার অন্তত ৩০ জন মারা গেছেন। এর মধ্যে ৬ জন স্থানীয় হাসপাতালে এবং বাকিরা রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।বরগুনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রোগীর চাপ এতটাই বেড়েছে যে, স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বেডের সংকট চরমে পৌঁছেছে। অনেক রোগীকে হাসপাতালের মেঝে, সিঁড়ি ও রিসেপশন এলাকায় চিকিৎসা নিতে হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের সিঁড়ি, করিডোর ও ব্যালকনিও এখন রোগীদের চিকিৎসার জায়গায় পরিণত হয়েছে।সাধারণ মানুষের অভিযোগ, পৌরসভা ও স্থানীয় প্রশাসন মশক নিধন কার্যক্রমে গড়িমসি করছে। জনসচেতনতা তৈরির উদ্যোগও অত্যন্ত সীমিত। বিশেষ করে গ্রামাঞ্চলে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না। চিকিৎসাসেবা দিতে আমরা কঠিন চাপে আছি। এ অবস্থা অব্যাহত থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’তিনি আরও বলেন, ‘এই সংকট কাটিয়ে উঠতে স্থানীয়দের সচেতনতা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং ব্যাপক মশক নিধন অভিযান চালানো জরুরি।’পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু নির্বাচনে ভরাডুবি বিএনপির জন্য সতর্কতা সংকেত: সেলিমা রহমান
ডাকসু নির্বাচনে ভরাডুবি বিএনপির জন্য সতর্কতা সংকেত: সেলিমা রহমান

পতিত সরকারের দোসরদের কারণে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এই Read more

ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ইরানের ‘৭৭তম’ হামলা
ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ইরানের ‘৭৭তম’ হামলা

মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরাইলের অভ্যন্তরে নতুন করে বড় ধরনের হামলার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির শক্তিশালী সামরিক শাখা Read more

পদ্মার দুই ইলিশ বিক্রি হলো ২০ হাজার টাকায়
পদ্মার দুই ইলিশ বিক্রি হলো ২০ হাজার টাকায়

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীর ৪ কেজি ওজনের বড় দুটি ইলিশ মাছ ১৯ হাজার ৬শ টাকায় বিক্রি করা হয়েছে।রোববার (০৪ জানুয়ারি) Read more

মেয়েকে নিতে এসে নিখোঁজ মা, পাওয়া গেল পোড়া এনআইডি
মেয়েকে নিতে এসে নিখোঁজ মা, পাওয়া গেল পোড়া এনআইডি

ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আসমাউল ইসলাম জায়রাকে নিতে এসে নিখোঁজ রয়েছেন তার মা লামিয়া Read more

মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন
মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

পিরোজপুরের মঠবাড়িয়ার বলেশ্বর নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে ভাটাটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এসময় ভ্রাম্যমাণ আদালতের Read more

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিতের লক্ষ্যে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল। টস জিতে ম্যাচটিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন