বিশ্বে পাসপোর্টের মানের তালিকায় সামান্য উন্নতি হয়েছে বাংলাদেশের। তালিকায় মোট ১০১টি অবস্থানের মধ্যে বাংলাদেশের পাসপোর্ট ৯৫তম স্থানে রয়েছে। আগের বছর ২০২৫ এ যা ছিল ১০০-তে। অর্থাৎ, ২০২৬ এ লাল-সবুজ পাসপোর্টের মানের হালকা উন্নতি হয়েছে। তবে দক্ষিণ এশিয়ার মধ্যে পঞ্চম দুর্বল হিসেবে স্থান পেয়েছে বাংলাদেশের পাসপোর্ট।মঙ্গলবার (১৩ জানুয়ারি) হেনলি অ্যান্ড পার্টনারস তাদের সর্বশেষ পাসপোর্ট ইনডেক্স প্রকাশ করেছে।পাসপোর্ট ইনডেক্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন বিশ্বের ৩৭টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। তালিকায় মোট ১০১টি অবস্থানের মধ্যে বাংলাদেশের পাসপোর্ট ৯৫তম স্থানে রয়েছে। এর আগে ২০২৫ সালের জানুয়ারি সংস্করণে ১০৬টি অবস্থানের মধ্যে বাংলাদেশ ১০০তম স্থানে ছিল।এই ইনডেক্স বৈশ্বিক ভিসামুক্ত ভ্রমণের সুযোগের ভিত্তিতে র‍্যাংকিং তৈরি করা হয়।পাসপোর্ট র‌্যাংকিংয়ে এবারও এককভাবে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা বিশ্বের ১৯২টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন।র‌্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এসব দেশের পাসপোর্টধারীরা বিশ্বের ১৮৮টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন।তৃতীয় অবস্থানে রয়েছে পাঁচটি দেশ, ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড। এসব দেশের পাসপোর্টধারীরা বিশ্বের ১৮৬টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন।চতুর্থ অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ড ও নরওয়ে। এসব দেশের পাসপোর্টধারীরা বিশ্বের ১৮৫টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন।পঞ্চম অবস্থানে রয়েছে হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের পাসপোর্টধারীরা বিশ্বের ১৮৪টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন।পাসপোর্ট ইনডেক্সের একেবারে তলানিতে রয়েছে পাকিস্তান (৯৮তম), ইয়েমেন (৯৮তম), ইরাক (৯৯তম), সিরিয়া (১০০তম) ও আফগানিস্তান (১০১তম)। এসব দেশের নাগরিকরা যথাক্রমে ৩১, ২৯, ২৬ ও ২৪টি গন্তব্যে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপের পাসপোর্ট। দেশটি রয়েছে ৫২তম স্থানে। মালদ্বীপের নাগরিকরা ভিসা ছাড়াই ৯২টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন।হেনলি পাসপোর্ট ইনডেক্সে ১৯৯টি পাসপোর্ট ও ২২৭টি গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লাতিন আমেরিকায় সিআইএ’র গোপন সব অভিযানের গল্প
লাতিন আমেরিকায় সিআইএ’র গোপন সব অভিযানের গল্প

সিআইএ বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী ও বিদেশি সরকারকে সহায়তা করেছে— কখনো প্যারামিলিটারি অভিযানের মাধ্যমে; আবার কখনো প্রশিক্ষণ, পরিকল্পনা ও প্রযুক্তিগত সহায়তার Read more

মণিরামপুরে প্রকাশ্যে যুবকের মাথায় গুলি করে হত্যা
মণিরামপুরে প্রকাশ্যে যুবকের মাথায় গুলি করে হত্যা

যশোরের মণিরামপুরে প্রকাশ্যে রানা প্রতাপ বৈরাগী (৪২) নামে এক যুবকের মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার Read more

কক্সবাজার সৈকতে পানিতে ডুবে মুশফিকের আত্মীয়ের করুণ মৃত্যু
কক্সবাজার সৈকতে পানিতে ডুবে মুশফিকের আত্মীয়ের করুণ মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নামার পর নিখোঁজ হওয়া কিশোর মোহাম্মদ আহনাফের (১৭) মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর Read more

কালিয়াকৈরে তিন ভাইয়ের বাড়িতে ডাকাতি, হাত-পা বেঁধে লুটপাট
কালিয়াকৈরে তিন ভাইয়ের বাড়িতে ডাকাতি, হাত-পা বেঁধে লুটপাট

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় গতরাতে সংঘটিত হয়েছে ডাকাতির ঘটনা। সোমবার (১৯ মে) দিবাগত রাত ২টার মধ্যে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত Read more

গাইবান্ধায় ট্রাক চাপায় নিহত ১
গাইবান্ধায় ট্রাক চাপায় নিহত ১

গাইবান্ধার পলাশবাড়ীতে অটো থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপা পড়ে মঞ্জু মিয়া (৪৮) নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ ই এপ্রিল) রাত Read more

ইসরায়েলি বর্বর হামলা, একদিনে আরও ১৪৩ ফিলিস্তিনিকে হত্যা
ইসরায়েলি বর্বর হামলা, একদিনে আরও ১৪৩ ফিলিস্তিনিকে হত্যা

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে অন্তত আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দেড় শতাধিক। এতে করে অবরুদ্ধ এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন