টাঙ্গাইলের মির্জাপুরে ৭০ কার্টুন সিগারেট ও একটি কাভার্ডভ্যানসহ রফিকুল ইসলাম (৩১) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) টাঙ্গাইল পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।সোমবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রফিকুল ইসলাম পাবনা জেলার ভাঙ্গুরা থানার মসজিদপাড়ার শামসুল হকের ছেলে।প্রেস রিলিজে জানানো হয়, সোমবার রাত ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা পুলিশ চেকপোস্টে দায়িত্বরত মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ ও উপপরিদর্শক মুহাম্মদ রাহাদুজ্জামান আকন্দ ঢাকাগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ন-২১-৮১২৯) সন্দেহজনক মনে হলে তল্লাশি করেন। এ সময় কাভার্ডভ্যানের ভেতর থেকে ৭০ কার্টুন মেসি ব্যান্ডের সিগারেট জব্দ করা হয়। মোট ৫০ হাজার প্যাকেট সিগারেট পাওয়া গেছে, যার বাজার মূল্য প্রায় ৪২ লাখ টাকা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা, মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওজন বাড়লেই দল থেকে বাদ, গার্দিওলার হুশিয়ারি
ওজন বাড়লেই দল থেকে বাদ, গার্দিওলার হুশিয়ারি

চলছে বড়দিনের ছুটি। এই সময়ে ফুটবলাররা দলের ক্যাম্প ছেড়ে ছুটে যান নিজ নিজ পরিবারের কাছে। তবে বড়দিনের আনন্দে যাতে খেলোয়াড়রা Read more

বাজারে আসছে ৫০০০ এমএএইচ ব্যাটারির আইফোন
বাজারে আসছে ৫০০০ এমএএইচ ব্যাটারির আইফোন

বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে অ্যাপলের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন আইফোন ১৭ প্রো ম্যাক্সে। টিপস্টার সেটসুনা ডিজিটালের দাবি, ডিভাইসটিতে অ্যাপল ডিজাইন, ক্যামেরা ও Read more

বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু
বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু

"দূরত্ব যতই হোক, ভালোবাসা থাকে অটুট" এই মন্ত্র ধারণ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দুই দিনব্যাপী পুনর্মিলনী Read more

বরগুনার জেলা পরিষদের প্রশাসক হলেন নজরুল মোল্লা
বরগুনার জেলা পরিষদের প্রশাসক হলেন নজরুল মোল্লা

বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা বরগুনা জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী Read more

কাশ্মির সীমান্তে সেনা চৌকিতে গুলিতে ভারতীয় সৈন্য নিহত
কাশ্মির সীমান্তে সেনা চৌকিতে গুলিতে ভারতীয় সৈন্য নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর এক সেনাসদস্য নিহত হয়েছেন। উপত্যকাটির আন্তর্জাতিক সীমান্তবর্তী সাম্বা জেলায় একটি সেনা চৌকিতে নিজের রাইফেলের গুলিতে তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন