ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস চলতি মাসেই নতুন নেতা নির্বাচন করতে পারে বলে সংগঠনের দুইটি সূত্র জানিয়েছে। ২০২৪ সালে ইসরায়েলি হামলায় ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর থেকে পদটি শূন্য রয়েছে।খালিল আল-হাইয়া ও খালেদ মেশালকে এই গুরুত্বপূর্ণ সময়ে গোষ্ঠীর নেতৃত্বের জন্য শীর্ষ প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামলার মধ্য দিয়ে শুরু হওয়া দুই বছরের যুদ্ধে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হামাস এখন নিরস্ত্রীকরণের আন্তর্জাতিক দাবির মুখে রয়েছে।হামাসের এ দুই নেতা বর্তমানে কাতারে অবস্থান করছেন এবং তারা সিনওয়ার হত্যার পর গোষ্ঠীটি পরিচালনাকারী পাঁচ সদস্যের একটি পরিষদের সদস্য। সিনওয়ারের পূর্বসূরি ইসমাইল হানিয়া ২০২৪ সালে ইরান সফরের সময় ইসরায়েলের হাতে নিহত হন।সূত্রগুলো জানায়, নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। হামাসের নেতা নির্বাচন করা হয় শূরা কাউন্সিলের মাধ্যমে গোপন ব্যালটে।৫০ সদস্যের এই পরিষদে ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীর, গাজা উপত্যকা এবং প্রবাসে থাকা হামাস সদস্যরা অন্তর্ভুক্ত।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে শিলাবৃষ্টি-দমকা হওয়ায় ব্যাপক ক্ষতি
বাঘাইছড়িতে শিলাবৃষ্টি-দমকা হওয়ায় ব্যাপক ক্ষতি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার অর্ধশাধিক গ্রামে শিলাবৃষ্টি ও দমকা হাওয়ার ফলে শত শত বসত ঘর ও ফসলের Read more

মেক্সিকোর সংসদে নজিরবিহীন হট্টগোল, চুলোচুলিতে জড়ালেন আইনপ্রণেতারা
মেক্সিকোর সংসদে নজিরবিহীন হট্টগোল, চুলোচুলিতে জড়ালেন আইনপ্রণেতারা

মেক্সিকোর কংগ্রেসের অধিবেশনকক্ষে আইনপ্রণেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একাধিক নারী সংসদ সদস্য একে Read more

গণপরিবহন মালিক-শ্রমিক ও যাত্রীর জন্য ডিএমপির নির্দেশনা
গণপরিবহন মালিক-শ্রমিক ও যাত্রীর জন্য ডিএমপির নির্দেশনা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে বাস টার্মিনাল কেন্দ্রিক গণপরিবহন মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের জন্য এক গুচ্ছ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর Read more

কক্সবাজারে পর্যটককে ছুরিকাঘাত করে ছিনতাই, গ্রেপ্তার ৫
কক্সবাজারে পর্যটককে ছুরিকাঘাত করে ছিনতাই, গ্রেপ্তার ৫

কক্সবাজারে ভ্রমণে আসা টাঙ্গাইলের এক পর্যটককে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ Read more

বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় এশিয়াকে নেতৃত্ব দিতে হবে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় এশিয়াকে নেতৃত্ব দিতে হবে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

নতুন বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় এশিয়াকে নেতৃত্ব দিতে হবে এবং ভবিষ্যৎ অধ্যায় এশিয়দের হাতেই রচিত হতে হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন