যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি ইহুদি উপাসনালয়ে ছুরি হামলা হয়েছে। বৃহস্পতিবার (০২ অক্টোবর) ক্রাম্পসলের সিনাগগে এ হামলার ঘটনা ঘটে।ম্যানচেস্টারের মেয়র বার্নহাম সংবাদমাধ্যম বিবিসিকে এই হামলাকে ‘গুরুতর ঘটনা’ হিসেবে অভিহিত করেছেন। তবে হামলাকারীকে ইতিমধ্যে নিবৃত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সেখানে যারা উপস্থিত ছিলেন তারা এবং ম্যানচেস্টারের পুলিশ সদস্যরা হামলাকারীকে থামিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।পরবর্তীতে ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, হামলাকারীকে গুলি করা হয়েছে। তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন সেটি স্পষ্ট করেনি পুলিশ।ম্যানচেস্টারের এ সিনাগগে এ হামলার ঘটনা ঘটেছে ইহুদি ধর্মের বর্ষপঞ্জিকার সবচেয়ে পবিত্র ইয়ুম কিপ্পুরের দিনে। এদিন ইহুদিরা উপবাস থাকে। এছাড়া নিজেদের উপসানলয় সিনাগগে জড়ো হয়ে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করেন।ছুরি হামলার ঘটনায় এখন পর্যন্ত ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কেউ নিহত হয়েছেন কি না সেটি এখনো জানা যায়নি।তবে হামলাকারী সম্ভবত নিহত হয়েছেন বলে পরবর্তীতে জানান ম্যানচেস্টারের মেয়র। তিনি বলেছেন, “ধারণা করা হচ্ছে হামলাকারী নিহত। যদিও এটি এখনো নিশ্চিত নয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বকশীগঞ্জ সীমান্ত দিয়ে নারীসহ ৭ জনকে পুশইন করল বিএসএফ
বকশীগঞ্জ সীমান্ত দিয়ে নারীসহ ৭ জনকে পুশইন করল বিএসএফ

জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে চার নারীসহ ৭ জনকে পুশইন করার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে ধানুয়া কামালপুরের ১০৮৩ Read more

টঙ্গীতে ম্যানহোলে নিখোঁজ নারী, দায় এড়াতে নীরব ঢাকা ইম্পেরিয়াল!
টঙ্গীতে ম্যানহোলে নিখোঁজ নারী, দায় এড়াতে নীরব ঢাকা ইম্পেরিয়াল!

গাজীপুরের টঙ্গীতে ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনের সড়কে খোলা ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও উত্তেজনা Read more

সেন্ট জেমস পার্কে গৃহযুদ্ধ
সেন্ট জেমস পার্কে গৃহযুদ্ধ

চলতি দলবদলের বাজারে সবচেয়ে আলোচিত নাম আলেক্সান্ডার ইসাক। পর্তুগিজ তারকা দিয়েগো জোতার মৃত্যুর পর নিজেদের আক্রমণভাগকে শক্তিশালী করতে নিউক্যাসল ইউনাইটেডের Read more

১০ বছরে যে ১০ লাখ বর্গমাইল বিজয় করেছিলেন নবীজি (সাঃ)
১০ বছরে যে ১০ লাখ বর্গমাইল বিজয় করেছিলেন নবীজি (সাঃ)

পৃথিবীর ইতিহাসে অনেক দিগ্বিজয়ী বীরের নাম পাওয়া যায় আলেকজান্ডার, নেপোলিয়ন কিংবা চেঙ্গিস খান। তাঁরা তলোয়ারের জোরে দেশ দখল করেছেন, রক্ত Read more

১১ জুলাইকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা উপদেষ্টা আসিফ মাহমুদের
১১ জুলাইকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা উপদেষ্টা আসিফ মাহমুদের

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, "১১ জুলাই সেই দিন যেদিন আমাদের শান্তিপূর্ণ Read more

উখিয়ায় রাজনৈতিক ছত্রছায়ায় ইয়াবা সাম্রাজ্য!
উখিয়ায় রাজনৈতিক ছত্রছায়ায় ইয়াবা সাম্রাজ্য!

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে সম্প্রতি ৪ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন