ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধের ধ্বংসাবশেষের মধ্যে নতুন বিপদ হিসেবে তীব্র শীত, প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া আঘাত হেনেছে। এতে অন্তত ৮ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের দুর্দশা আরও তীব্র হয়েছে। খবর আল জাজিরার।গাজার সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র আল জাজিরাকে জানান, মঙ্গলবার পর্যন্ত তীব্র শৈত্যপ্রবাহের কারণে চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একটি এক বছর বয়সী শিশু ডেইর আল বালাহর আল আকসা শহীদ হাসপাতালে নেওয়ার আগেই তাঁবুতে মারা যায়। ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার মঙ্গলবার বলেছেন, এই শীতকালে এখন পর্যন্ত ছয়জন শিশু হাইপোথার্মিয়ায় (শরীরের অতিরিক্ত ঠান্ডা লাগায়) মারা গেছে।অন্যদিকে, যুদ্ধে ক্ষতিগ্রস্ত ভবনধসে পড়ায় আরও চারজন নিহত হয়েছেন। গাজা সিটির রেমাল এলাকায় আল শিফা হাসপাতালের কর্মকর্তা ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, একটি ভবনধসে পড়লে তিনজন নিহত হন, যাদের মধ্যে একজন ১৫ বছরের কিশোরী মেয়ে। আরেকটি পৃথক ঘটনায় গাজা সিটিতে আরও একজনের মৃত্যু হয়।সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল সতর্ক করে বলেন, এই ঝড় গাজার জনগণের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে। যুদ্ধের কারণে অধিকাংশ মানুষ পর্যাপ্ত আশ্রয়হীন হয়ে পড়েছে এবং ইসরায়েলের অব্যাহত নিষেধাজ্ঞার ফলে প্রয়োজনীয় আশ্রয় সামগ্রী, তাঁবু ও অন্যান্য সরঞ্জাম প্রবেশ করতে পারছে না।প্রসঙ্গত, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, ইসরায়েল এই চুক্তি লঙ্ঘন করে মানবিক সহায়তা ও গুরুত্বপূর্ণ সরবরাহ প্রবেশে বাধা দিচ্ছে। জাতিসংঘ ও বিভিন্ন সংস্থা জানিয়েছে, গাজার প্রায় ১৫ লাখ মানুষ তাঁবু বা অস্থায়ী আশ্রয়ে বাস করছেন, যা শীত ও ঝড়ের মুখে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।এদিকে, ইউএনের তথ্য অনুসারে, সাম্প্রতিক ঝড়ে হাজার হাজার তাঁবু ক্ষতিগ্রস্ত বা উড়ে গেছে এবং যুদ্ধ-ক্ষতিগ্রস্ত অবকাঠামো আরও ভেঙে পড়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংস্থাগুলো এই পরিস্থিতিকে মানবিক বিপর্যয় হিসেবে বর্ণনা করেছে এবং অবিলম্বে আশ্রয় সামগ্রী ও সহায়তা প্রবেশের দাবি জানিয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে এনসিপির সমাবেশ উপলক্ষে নিরাপত্তা জোরদার
ফরিদপুরে এনসিপির সমাবেশ উপলক্ষে নিরাপত্তা জোরদার

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পথসভা আয়োজনের প্রস্তুতি চলছে। সমাবেশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। সমাবেশস্থলের আশপাশে মোতায়েন Read more

টিভিতে আজকের খেলা (২২ ডিসেম্বর ২০২৫)
টিভিতে আজকের খেলা (২২ ডিসেম্বর ২০২৫)

মাউন্ট মঙ্গানুইয়ে চলমান ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টের ফলাফল হবে আজ। আইএল টি-টোয়েন্টিতে আছে তাসকিন আহমেদের খেলা। এছাড়াও Read more

মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণে তৎপরতা, জরিমানা তিন প্রতিষ্ঠানে
মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণে তৎপরতা, জরিমানা তিন প্রতিষ্ঠানে

মেহেরপুরের গাংনী উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার Read more

নান্দাইলে প্রাইভেট কারের চাপায় মাদ্রাসার শিক্ষক নিহত
নান্দাইলে প্রাইভেট কারের চাপায় মাদ্রাসার শিক্ষক নিহত

ময়মনসিংহের নান্দাইলে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেট কারের চাপায় মুফতি মাহমুদুল হাসান মামুন (৩২) নামে এক মাদ্রাসার শিক্ষক নিহত হয়েছেন। রবিবার Read more

রাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী গুলিবিদ্ধ
রাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী গুলিবিদ্ধ

রাজধানীর হাতিরঝিল মোড়ল গলিতে দুর্বৃত্তদের গুলিতে আরিফ সরদার (৩৫) নামে ৩৬ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী আহত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত Read more

চট্টগ্রামে চামড়ার বাজারে ধস, ক্ষতির মুখে আড়তদাররা
চট্টগ্রামে চামড়ার বাজারে ধস, ক্ষতির মুখে আড়তদাররা

ঈদুল আজহার পরপরই চট্টগ্রামের আড়তগুলোতে কুরবানির পশুর কাঁচা চামড়া কেনাবেচা শুরু হলেও বাজারে বিরাজ করছে চরম অস্থিরতা। সরকার নির্ধারিত দামের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন