নারায়ণগঞ্জে রেস্টুরেন্টের পরিবেশন করা পঁচা-বাসি খাবার খেয়ে অসুস্থ ভোক্তার অভিযোগের পর প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়।মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হিরাঝিল এলাকায় ‘ঢাকা কাচ্চি ডাইন’ নামক ওই রেস্টুরেন্টে অভিযানটি পরিচালিত হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে পঁচা-বাসি খাবার এবং ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা খাবার পাওয়া যায়। পরে এসব কারণে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। সেই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এসব বিষয়ে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেয় ভোক্তা অধিদপ্তর।ভোক্তা অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক বলেন, ‘কয়েকদিন আগে রেস্টুরেন্টটিতে একজন ভোক্তা খাবার খেয়ে অসুস্থ হন। পরে তিনি আমাদের কাছে অভিযোগ জানান। তার প্রেক্ষিতে আজ এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পঁচা-বাসি খাবারের পাশাপাশি বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। একারণে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১০টি দোকান, কোটি টাকার ক্ষয়ক্ষতি
লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১০টি দোকান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

লক্ষ্মীপুর সদর উপজেলার পুরাতন তেওয়ারীগঞ্জে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি দোকান পুড়ে গেছে। ফলে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, Read more

গোলাপগঞ্জে পলিশেডে টমেটো চাষ, সম্ভাবনা দেখালেন শাহজাহান
গোলাপগঞ্জে পলিশেডে টমেটো চাষ, সম্ভাবনা দেখালেন শাহজাহান

ঋতুর হিসাব বদলে দিয়ে গ্রীষ্মকালেই শীতকালীন সবজি চাষ—এ যেন এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে সিলেটের গোলাপগঞ্জে। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় Read more

দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে।বুধবার (১৩ আগস্ট) বেলা Read more

আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে
আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মিনি নিলামকে সামনে রেখে এক হাজারেরও বেশি ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করেছিলেন। যাচাই-বাছাই শেষে নিলামের Read more

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প
পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও দেশটির সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের আবারও ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Read more

চেকপোস্টে থামেনি বাইক, ধরা পড়ে মিলল মাদক
চেকপোস্টে থামেনি বাইক, ধরা পড়ে মিলল মাদক

যৌথবাহিনীর চেকপোস্টে থামতে বলার পরও মোটরসাইকেল না থামিয়ে চলে যাওয়ার মুহূর্তে এক মাদকসেবীকে আটক করা হয়। বুধবার (১৬ এপ্রিল) জেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন